1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

যুক্তরাষ্ট্রে পার্টিতে গোলাগুলি, নিহত দুই ও আহত ১৫

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ মার্চ, ২০২১ ৮:৪৭ pm

যুক্তরাষ্ট্রে একটি পার্টিতে গোলাগুলির ঘটনায় দুজন নিহত এবং আরও ১৩ জন আহত হয়েছে। পুলিশ ও স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, রোববার শিকাগোতে এ গোলাগুলির ঘটনা ঘটেছে। সেখানে কমপক্ষে ১৩ জন গুলিবিদ্ধ হয়েছে বলে জানানো হয়েছে। খবর এপির।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বেসরকারি একটি প্রতিষ্ঠানে ওই পার্টির আয়োজন করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় একটি শহরে অবস্থিত ওই প্রতিষ্ঠানের লোকজন পার্টিতে বেশ আনন্দ-ফূর্তি করছিলেন। কিন্তু তাদের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি।

কী কারণে ওই পার্টিতে গোলাগুলির ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয়। এই ঘটনায় একাধিক বন্দুকধারী জড়িত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, বন্দুকধারীদের গুলিতে হতাহত ব্যক্তিদের বয়স ২০ থেকে ৪৪ বছর। ঘটনাস্থল থেকে চারটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শহরের ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে যে, গোলাগুলির ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। এই ঘটনা তদন্তে কাজ করে যাচ্ছে পুলিশ। নিহতদের পরিচয় এখনও জানানো হয়নি।

ভিন্নবার্তা ডটকম/এন

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ