
নেত্রকোনা প্রতিনিধি: ডাকও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বলেছেন,বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। বাঙ্গালী জাতি আজ সারা বিশে^ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে মাথা উচুঁ করে দাড়িয়ে আছে। আর বঙ্গবন্ধু কন্যা জননেত্রী আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের শিখরে নিয়ে গেছেন। উন্নয়নশীল রাষ্ট্রের কাতারে আজ বাংলাদেশ।
নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উপলক্ষে শততম অনুষ্ঠানের ৯৭তম দিনে শনিবার সন্ধ্যায় শুরু হওয়া ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধু যখন দেশকে এগিয়ে নিতে চাইলেন এবং অর্থনৈতিক উন্নয়নের কথা বললেন, তখনই দেশী বিদেশী ষড়যন্ত্রকারিরা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করলো। দেশকে ওরা পিছিয়ে দিল। বঙ্গবন্ধুকে যদি হত্যা না করা হতো, তাহলে দেশ উন্নত রাষ্ট্রে পরিণত হতো। এর পরেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে চলেছি। ডিজিটালাইজ্ড বাংলাদেশ আজ বাস্তবে রূপ নিয়েছে।
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কামরুল হাসানের সভাপতিত্বে এবং নেত্রকোনা জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান শাহীন, নেত্রকোনা শেখ হাসিনা বিশ^বিদ্যালয়ের ভিসি ড.মোঃ রফিকুল্লাহ খান,আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি,সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী,সাবেক সচিব উজ¦ল বিকাশ দত্ত এবং অতিরিক্ত সচিব প্রদীপ কুমার চক্রবর্তী।
নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে ভার্চুয়াল আলোচনা সভা চলাকালে এ সময় উপস্থিত ছিলেন,জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়,পুলিশ সুপার আকবর আলী মুন্সী জেলা প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল,পৌরসভার মেয়র আলহাজ¦ নজরুল ইসলাম খান,জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নূরুল আমিনসহ সরকারী কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা ডটকম/এন