1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নেত্রকোনায় মেয়র ও কাউন্সিলরদের সংবর্ধনা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ মার্চ, ২০২১ ৬:০৩ pm

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনা পৌরসভার নব নির্বাচিত তিনবারের সফল মেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম খান ও কাউন্সিলরদের লাল গালিচা সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রবিবার দুপুর ১২ টায় পৌর ভবনের মুক্তিযুদ্ধের সংগঠক ও গণপরিষদ সদস্য, সাবেক চেয়ারম্যান আব্বাস আলী খান স্মৃতি মিলনায়তনে পৌর কর্মকর্তা/কর্মচারী এসোসিয়েশন এই সংবর্ধনার আয়োজন করে।

পৌর কর্মকর্তা, কর্মচারী এসোসিয়েশনের সভাপতি রফিকুল ইসলাম হাওলাদার মিলনের সভাপতিত্বে জেলা সংগ্রাম কমিটির আহ্বায়ক জহিরুল হক খান টিপুর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত প্রিয়জন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,নেত্রকোনা জেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মেয়র পত্নী জাকিয়া আক্তার।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী যুবলীগের যুগ্ন-আহ্বায়ক জামিউল ইসলাম খান জামি, নির্বাহী প্রকৌশলী কাজি নুরুন নবী, সচিব মোহাম্মদ ফারুক ওয়াহিদ, পৌর কর্মকর্তা, কর্মচারি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান মামুন, সাংগঠনিক সম্পাদক সোহেল আল মাসুদ রাসেল,সহকারী এসেসর মোঃ আমিরুল ইসলামসহ অন্যান্যরা।

সংবর্ধনার জবাবে মেয়র নজরুল ইসলাম খান বলেন,পৌরসভার নবনির্বাচিত পরিষদ কর্মকর্তা কর্মচারিদের সমন্বয়ে নেত্রকোনা পৌরসভাকে আগামী প্রজন্মের বসবাস উপযোগী একটি আধুনিক পরিষ্কার, পরিচ্ছন্ন, যানজট ও মাদকমুক্ত মডেল পৌরসভা গড়ে তুলবো।

বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মেয়র ও কাউন্সিলরদের সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ