1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নড়াইলে স্বামীকে ফাসাঁতে স্ত্রীর নাটকীয় কর্মকাণ্ড অতপর……

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ মার্চ, ২০২১ ৫:২২ pm

মোঃ আল আমিন: নড়াইলে স্বামীকে ফাঁসাতে স্ত্রীর জাহেলী যুগের মত নাটকীয় কর্মকাণ্ড করে আবার মামলা করার পায়তারা করছে বলে অভিযোগ পাওয়া গেছে।গতকাল ১ ফেব্রুয়ারি শনিবার নড়াইলের পৌর এলাকার দূর্গাপুরে ঘটনাটি ঘটেছে।
সজিব মুস্তারির পারিবারিক সূত্রে জানা যায়, সজিব অষ্ট্রিয়া থেকে নভেম্বর মাসে নড়াইলের বাড়ীতে ছুটিতে আসার পর থেকে এশা সময়ে অসময়ে বিভিন্ন বহানা করে কখন ফ্লাটের কখনো বাড়ী এ ছাড়াও এশার বাবার ১০-১২লক্ষ টাকার দায় দেনার টাকা পরিশোধ করার দাবি করে আত্ম হত্যার ভয় দেখায় এমনকি দু একবার হারপিক খেয়ে আত্ম হত্যার নাটক করে এমন কি রাস্তায় এসে চলন্ত গাড়ির নিচে পড়ে আত্ম হত্যার চেষ্টা সহ নানান ভাবে পরিকল্পনা করে প্রবাসী সজিবের পরিবারকে হেনস্তা করতে থাকে বিষয়টি দিনে দিনে বড় আকার ধারন করার আশংকায় সজিব বিশ^াস আইনের আশ্রয় নিতে বাধ্য হয়ে গত ০৭-০২-২০২১ইং তারিখে নড়াইল সদর থানায় একটি সাধারণ ডায়রী করে যার জিডি নং-৩১৯/২১। থানায় অভিযোগের বিষয়টি এশা জানতে পেরে সে আবার ক্ষিপ্র হয়ে ১২ই মার্চ শুক্রবার সন্ধ্যায় এশা তার শশুরালয়ে তার স্বামী সজিব মুস্তারি সহ পরিবারের সকলকে হুমকি দিয়ে বলে এই চারতলা বাড়ী আমার নামে লিখে দিতে হবে না হলে তোর পরিবারের সবাইকে লাল দালানের ভাত খাওয়াবো। তাই বলে সকলের সামনে তার নিজের মাথার চুল সিজার দিয়ে পোচ দিলে এশার স্বামী সজিব সহ পাশে থাকা সবাই এশাকে থামিয়ে দেয়। পরে গভীর রাতে সজিবের পরিবারের সকলে খাওয়া দাওয়া শেষ করে যারযার রুমে শুয়ে পড়লে গভীর রাতে এশা বাথরুমে ঢুকে আইয়্যামে জাহেলী যুগের মত নির্যাতনের অপবাদ দেওয়ার উদ্দেশ্যে ও প্রবাসী সজিব মুস্তারির পরিবারের কাছ থেকে মোটা অংকের টাকা গ্রাস করার জন্য এশা নিজের চুল নিজে কেটে সজিবের উপর তা চাপানোর কৌশল করে এ সময় সজিবের মা গৃহিণী শবনম বেগম প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য উঠলে পাশের রুমে থাকা তার মেঝ ছেলে প্রবাসি সজিব মুস্তারির ২ বছরের কন্যা শিশুর কাঁন্নার আওয়াজ শুনলে সজিবের রুমে ঢুকে দেখেন তার মেঝ বৌমা মাথার চুল কেটে ফেলেছে ঐ দেখে অবস্থা দেখে তিনি কেঁদে উঠে চিৎকার দিলে পরিবারের অন্য সদস্যরা ঘুম থেকে উঠে পড়ে এবং সকলের চিৎকারে বাসার অন্য ফ্লাটের লোকজন এসে এশার এমন অবস্থা দেখতে পায়।পওে সদও থানা পুলিশ এসে এশাকে নিয়ে যায় এবং এশার বাবা তৈয়মুর রহমান ঐ সময়ই তার মেয়েকে তার নিজ বাড়ী শহরতলীর দক্ষিণ নড়াইলে নিয়ে যায় এবং গতকাল শনিবার বিকালে এশার বাবা এশাকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়। এই দায়ভার তার জামাতা সজিব বিশ^াস ও তার পরিবার কে ফাঁসাতে নাটকীয় কায়দায় মামলা করার পায়তারা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে ২০১৬ সালে নড়াইল পৌরসভার দূর্গাপুর গ্রামের বাসিন্দা বিএম নজরুল ইসলামের মেঝ ছেলে অষ্ট্রিয়া প্রবাসী সজিব মুস্তারির সাথে কালিয়া উপজেলার খড়রিয়া গ্রামে বর্তমান নড়াইল পৌরসভার দক্ষিণ নড়াইলের মোঃ হোসেন ইমাম ওরফে তৈয়মুর রহমানের মেয়ে জান্নাত আরা সেতু ওরফে এশার সাথে পারিবারিকভাবে বিবাহ হয়। বিবাহের পর প্রথম সন্তান হওযার পর থেকে সংসারে নানা বিষয় নিয়ে সজিবের সাথে এশার প্রায়ই মনমালিন্য হয় এবং এশা কাউকে কিছু না বলে তার বাবার বাড়ী চলে যাই। সজিব দেশের বাইরে থাকার কারণে এবং এশার বাবার বাড়ীর দুরত্ব কম হওয়ায় তার শশুরালয় থেকে কাউকে কিছু না বলে যখন ইচ্ছা বাবার বাড়ী দক্ষিণ নড়াইল চলে যেত।
নাম প্রকাশে অনিচ্ছুক তৈয়মুর রহমানের এক প্রতিবেশি বলেন, এ পরিবারটি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসাবে পরিচিতি থাকলেও তৈয়মুর নড়াইলের বিভিন্ন এলাকার মানুষের কাছ থেকে চাকুরি দেওয়ার নাম করে অনেক টাকা আত্মসাৎ করেছেন। এ ছাড়াও বিভিন্ন ভেজালে জমি ক্রয় বিক্রয় করে সাধারণ মানুষকে ভিটে ছাড়া সহ জমি দেখিয়ে টাকা নিয়ে সেটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হওয়ায় ভুক্তভুগিকে টাকা ফেরৎ না দেওয়ার চেষ্টাও করেন এই তৈয়মুর নাসের মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। ভুক্তভুগীরা কোন উপায় না পেয়ে আইনের আওতায় গেলে মিমাংসা করার জন্য দফায় দফায় এসপি অফিসে বসারও ঘটনা ঘটেছে। শুধু তাই নয় তৈয়মুর রহমানের স্ত্রী শামীমা আক্তার বিউটিও তৈয়মুর রহমানের মতো আরেক ঠকবাজ ধরন্দাজ মহিলা নিজের স্বামীর দেনার বোঝা থেকে মুক্ত করতে নিজের সন্তানদের সংসার ভাঙ্গতে পিছ পা হন না। যে জন্য নিজের ছেলে সানী কে যৌতুকের লোভে শহর তলীর ভওয়াখালী এলাকার হুমাউন (ছদ্ম নাম) আলীর মেয়ে রোকেয়া (ছদ্ম নাম) এর সাথে ২০ ১৮ সালে বিয়ে দেয় বিয়ের কিছু দিন পর থেকে সানীকে বিদেশ পাঠানোর জন্য মোটা অংকের টাকা দাবি করলে ঐ মেয়ের পরিবার যৌতুকের টাকা দিতে অপারগতা প্রকাশ করলে সানির সাথে রোকেয়ার বিবাহ বিচ্ছেদ হয়। পরবর্তীতে মেয়ে জান্নাত আরা সেতুর জামাই সজিবের কাছ থেকে টাকা ধার নিয়ে সানীকে সৌদি আরবে পাঠায় বর্তমান সানী সৌদিতে অবস্থান করছে বলে জানা যায়।
এ দিকে দূর্গাপুর এলাকাবাসীর দাবি সুষ্ঠ ঘটনা তদন্ত করে সততা ও নিষ্ঠার সাথে উক্ত ঘটনাটি তদন্ত পূর্বক বিচারের আওতায় আনা হোক বলে প্রশাসনের আসু হস্তক্ষেপ কামনা করছেন।
এদিকে সজিবের স্ত্রী জান্নাত আরা সেতু এশা বলেন,শুক্রবার রাতে আমকে সজিব ও তার পরিবারের লোকেরা জোর কওে চেতনা নাশক খাওয়ায় এবং আমার মাথার চুল কাটে।
সজিব মুস্তারী বলেন,আমার ও আমার পরিবারের সকলকে নিয়ে আমার স্ত্রীর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা আমরা যদি তাকে চেতনা নাষক খাওয়ায়ে থাকি তাহলে ঐ রাতে সে নিজেই এই আকাম করে ফিল্মি ইস্টাইলে বলে আমি তোদের দেখে নেব।যার ভিডিও আমার বাসার লোকজনের কাছে সংরক্ষন আছে। তিনি বলেন আমি মানুষিক ভাবে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন আমাকে বিষয়টি নিয়ে মুক্তি দেন। আমার পরিবারের নামে এমন অপবাদ আল্লাহ সইতে পারবে না।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার বলেন, আমি না দেখে কোন মন্তব্য করতে পারবো না। সে চিকিৎসা নিচ্ছে বলে জানান তিনি।
নড়াইল সদর থানার কর্মকর্তা জানান, মৌখিক ভাবে আমি বিষয়টি শুনেছি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ