1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

১২১৬০ কেজি জাটকা জব্দ, আটক ৪

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ মার্চ, ২০২১ ১১:০৫ am

বরিশালে জাটকাবিরোধী অভিযানে ১২ হাজার ১৬০ কেজি (৩০৪ মণ) জাটকা জব্দ করা হয়েছে। এসময় আটক হয়েছে চারজন।জাটকা পাচারের অপরাধে জরিমানা ও অন্তরা নামে একটি যাত্রীবাহী বাসসহ একটি মিনি পিকআপ আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে রোববার (১৪ মার্চ) সকালে বরিশাল সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্যামত বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে শনিবার দিনগত রাতে বরিশাল নগরের রুপাতলী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর ঢালে অভিযান চালানো হয়।

জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান, নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সোলাইমান হোসেনের উপস্থিতিতে এ অভিযানে বেশকিছু যানবাহন থেকে ১২ হাজার ১৬০ কেজি জাটকা জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত চারজন ব্যক্তিসহ পটুয়াখালী থেকে ঢাকাগামী অন্তরা পরিবহনের যাত্রীবাহী একটি বাস ও একটি পিকআপ আটক করা হয়েছে।

পরে জব্দ জাটকাসহ আটকদের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মারুফ দস্তগীর পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করা হয়।

মারুফ দস্তগীর জানান, জব্দ জাটকাগুলো স্থানীয় বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা ও দুস্থ ব্যক্তিদের বিতরণ করা হয়।ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ