1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বাংলাদেশের সাবেক কোচকে চাকরি দিলেন প্রীতি জিনতা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ মার্চ, ২০২১ ১২:৪০ pm

ভারতের মাটিতেই এপ্রিলে শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জমজমাট আসর। টুর্নামেন্টকে সামনে রেখে অনুশীলনে রীতিমত ঘাম ঝরানো শুরু করে দিয়েছেন খেলোয়াড়রা।

এমন পরিস্থিতিতে নিজেদের কোচিং প্যানেলকে আরও শক্তি করল প্রীতি জিনতার দল পাঞ্জাব কিংস। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাবেক হেড কোচ অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার ড্যামিয়েন রাইটকে বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে তারা।

রাইটের অধীনেই ২০১৮ সালের যুব বিশ্বকাপ খেলেছে সাইফ হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ যুব দল। এবার তাকে নিজ দলে চাকরি দিলেন প্রীতি জিনতা।

৪৫ বছর বয়সী এই অস্ট্রেলিয় কোচকে নিয়োগের বিষয় পাঞ্জাব কিংস তাদের টুইটার পেইজে লিখেছে, রাইট সঠিকস্থানেই এসেছে। আইপিএলের আসন্ন মৌসুমে তিনি পাঞ্জাব কিংসের বোলিং কোচ হিসেবে চার্ল ল্যাঙ্গাভেল্টের স্থলাভিষিক্ত হবেন।
ভিন্নবার্তা ডটকম/এসএস

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ