1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

যুবলীগ নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ মার্চ, ২০২১ ১২:১৩ am

শওকত হোসেন (৩৪) নামের এক যুবলীগ নেতাকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের গুলআহম্মদ এলাকায় বৃহস্পতিবার (১১ মার্চ) রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শওকতের অনুসারীরা রাত সাড়ে আটটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। আধঘণ্টা পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহত শওকত উপজেলার কুমিরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দেলীপাড়ার বাসিন্দা। সে ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি।

ওয়ার্ডের ইউপি সদস্য হারুন অর রশিদ বলেন, পূর্ব শত্রুতার জেরে মামুন নামের এক ব্যক্তি শওকতকে কুপিয়ে আহত করেছে বলে শুনেছেন তিনি। তবে কি কারণে কুপিয়েছে তা জানেন না। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

পুলিশ জানিয়েছে, হামলাকারী কিরিচ ও চাপাতিসহ ধারালো অস্ত্র নিয়ে শওকতকে কুপিয়ে জখম করেছে। শওকতের মাথায় বড় ক্ষতের সৃষ্টি হয়েছে। তার অবস্থা এখন আশঙ্কাজনক।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, শওকতের অনুসারীরা মহাসড়কে ১০ মিনিটের মতো অবরোধ করেছিল। পরে তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ