1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

গফরগাঁওয়ে সাজাপ্রাপ্তসহ বিভিন্ন মামলায় ১২ আসামি গ্রেফতার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১ ৯:২১ pm

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁও উপজেলাধীন পাগলা থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ বিভিন্ন মামলায় ১২ আসামিকে গত বুধবার রাতে গ্রেফতার করেছে। এ সময় পুলিশ দুটি মাদক মামলায় গ্রেফতারকৃত ৬ আসামীর কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা উদ্ধার করে।
গ্রেফতারকৃতরা হলো-দুটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি চাকুয়া গ্রামের শাহজাহান চৌধুরী (৫৫), হত্যা মামলায় পলাতক আসামি মাখল গ্রামের নাজিম উদ্দিন (৫৫), দুটি মাদক মামলায় আসামি পাঁচুলী পশ্চিমপাড়া গ্রামের মোতালেব হোসেন পনির (২২), পাগলা উত্তরপাড়া গ্রামের আলমগীর হোসেন নয়ন (২৫) ও রায়হান (৩২), পাগলা পশ্চিমপাড়া গ্রামের শাহেদ আকরাম রাব্বি (২০), মধ্যেপাড়া আকন্দ বাড়ি আজিজুল ইসলাম স্বপন (৪২) ও আঃ রশিদ (৬০) এবং জুয়া মামলায় আসামি বড়াই গ্রামের জুয়াড়ি শামীম, সোয়েব, মফিজুল ও সুমন।
পাগলা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ফুলপুর ও ভালুকা থানা এলাকায় অভিযান পরিচালনা করে দুটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি শাহজাহান চৌধুরীকে এবং হত্যা মামলায় পলাতক আসামি নাজিম উদ্দীনকে গ্রেফতার করে।
অপর এক অভিযানে পাগলা থানায় বিভিন্ন গ্রাম থেকে দুটি মাদক মামলায় ৬ আসামি ও জুয়া মামলায় ৪ আসামিকে পুলিশ গ্রেফতার করে। এসময় পুলিশ গ্রেফতারকৃত মাদক মামলায় আসামির কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা উদ্ধার করে। গ্রেফতারকৃতদের গতকাল বৃহস্পতিবার ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়েছে।

ভিন্নবার্তা ডটকম/এন

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ