1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

খুলনায় শিক্ষক হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১ ১:০৯ pm

খুলনায় শহীদ শেখ আবুল কাশেম স্মৃতি মহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রভাষক চিত্তরঞ্জন বাইন হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বাকি আট আসামিকে খালাস দেয়া হয়েছে। বৃহস্পতিবার খুলনা জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক সাইফুজ্জামান হিরো এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রাজু মুন্সি ওর‌ফে গালকাটা রাজু ও তু‌হিন গাজী‌। এর মধ্যে রাজু মুন্সি ওরফে গালকাটা রাজু পলাতক রয়েছে।

আদালত সূত্র জানায়, প্রভাষক চিত্তরঞ্জন বাইন পরিবারসহ শে রে এ বাংলা আমাতলা রেডের একটি বাড়িতে বসবাস করতেন।

২০১৭ সালের ৬ জানুয়ারি তার স্ত্রী দু’ মেয়েকে নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে যান।

প্রতিদিনের মতো ১৪ জানুয়ারি পিটিআই মোড়ে নিজ কর্মস্থল থেকে রাত সাড়ে ১০টায় বাসায় ফিরে আসেন।

ওই রাত থেকে ১৫ জানুয়ারি সকাল সোয়া ১১টার মধ্যে যে কোনো সময় দুর্বৃত্তরা ডাকাতির উদ্দেশ্যে তার বাসার জানালার গ্রিল কেটে ঘরের ভেতরে প্রবেশ করে।

তাকে হত্যা করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ দুই লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়।

পরদিন নিহতের ছোট ভাই অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করেন। মামলার তদন্তে নেমে পুলিশ আসামিদের খোঁজ মেলান।

একই বছরের ১২ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা খুলনা থানার এসআই মো. কামাল উদ্দিন ১০ জন আসামির নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ