1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নেত্রকোনায় চাষকৃত ধান কেটে ক্ষতি করার অভিযোগ, চাঁদা দাবি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১ ১২:৩৭ pm

নেত্রকোনা প্রতিনিধি: মাঠের চারপাশে সবুজের সমারোহ, মাঝখানে ধান চাষের জমিতে মাটি কাটা। চাষকৃত জমি ছেড়ে দেওয়ার জন্য চাঁদা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ করছেন জমির মালিক দুদু মিয়া।
নেত্রকোনার পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের নলুয়াপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুদু মিয়ার জমিতে চাষকৃত ধান কেটে মাটিতে মিশিয়ে দেয়া ও চাষে বাধা দেওয়ার অভিযোগ ওঠেছে পাশর্^বর্তী কুড়িকুনিয়া গ্রামের মো. জুয়েল মিয়া ও মো. সোহেল মিয়া ও তাদের লোকজনের বিরুদ্ধে।
অভিযোগে জানা গেছে,উপজেলার নলুয়াপাড়া গ্রামে দীর্ঘদিন ধরে দুদু মিয়া নিজের ১৯ শতাংশ জমিতে ধান চাষ করছিলেন। ওই জমি দখলের জন্য চেষ্টা করছিল পাশ্ববর্তী কুড়িকুনিয়া গ্রামের মো. জুয়েল মিয়া ও মো. সোহেল মিয়া। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল।
চলতি বোরো মৌসুমে ওই জমিতে ধানের আবাদ করেন দুদু মিয়া। প্রতিপক্ষের লোকজন ওই ধানের চারা কেটে নষ্ট করে ফেলে। এরই মধ্যে ফের দুদু মিয়া ও লোকজন ধানের চারা রোপন করেন। গত মঙ্গলবার মো. জুয়েল মিয়া ও মো. সোহেল মিয়ার নেতৃত্বে ৫০- ৬০জন দেশীয় অস্ত্র নিয়ে ওই জমিতে গিয়ে মাটি কেটে ধানের চারা নষ্ট করে ফেলে।
এ ব্যাপারে দুদু মিয়া স্থানীয় থানা পুলিশকে বিষয়টি জানিয়েও কোন প্রতিকার পাচ্ছেন না। উল্টো জুয়েলের পক্ষ থেকে আবুনী নামক ব্যক্তি দুদু মিয়ার ছেলে স্বপন মিয়াকে মোবাইলে জমির বদলে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা দেওয়া হলে জমি ছেড়ে দেওয়া হবে। তা না হলে দেখে নেওয়া হবে বলে হুমকি প্রদান করা হয়।
জুয়েল মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন,আমাদের জমিতে দুদু মিয়া ও তার ছেলে স্বপন লোকজন নিয়ে জোড় করে দখলে নিয়ে তারা ধান লাগিয়েছে। তারাই ওই জমিতে মাটি কেটে ধানের চারা নষ্ট করে আমাদের উপর দোষ দিচ্ছে এবং আমাদের হয়রানী করছে।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোর্শেদা খাতুন জানান, ফসলী জমির মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্ধ চলছে। বিষয়টি আইনী প্রক্রিয়াধীন আছে। তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

ভিন্নবার্তা ডটকম/এন

 

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ