1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ঢাকা থেকে জলপাইগুড়ি ট্রেনে সৈয়দপুরে স্টপেজ দাবী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১০ মার্চ, ২০২১ ১১:০৬ am

জয়নাল আবেদীন হিরো,নীলফামারী : বাংলাদেশ থেকে ভারতের নিউ জলপাইগুড়ি পর্যন্ত সরাসরি ট্রেন চলাচল করবে।
নীলফামারীর চিলাহাটি হয়ে ভারতের হলদিবাড়ি দিয়ে এ ট্রেন চলাচল শুরু হবে আগামী ২৬ মার্চ থেকে। দুই দেশের প্রধানমন্ত্রী ঢাকা থেকে আনুষ্ঠানিকভাবে
এ নতুন রুটের উদ্বোধন করবেন। রেলের বিভাগীয় শহর সৈয়দপুরের উপর দিয়ে ট্রেনটি চলাচল করলেও এ স্টেশনে স্টপেজ না থাকায় ক্ষোভ বিরাজ করছে এলাকার
লোকজনের মধ্যে। গুরুত্ব বিবেচনা করে এখানে স্টপেজের দাবী জানিয়েছেন তারা। ভৌগলিক অবস্থানের কারনে এ উপজেলা বেশ গুরুত্বপূর্ণ। রংপুর, গাইবান্ধা,
দিনাজপুর, ঠাকুরগাঁ ও পার্বতিপুরসহ আশে-পাশের লোকজন ট্রেন পথে বিভিন্ন এলাকায় যাতায়াত করে সৈয়দপুর স্টেশন হয়ে। এছাড়া এখানে চুতুর্থ
আন্তর্জাতিক বিমান বন্দর কাজ চলমান রয়েছে। এঅঞ্চলে ইকোনমিক জোন হবার কথাও রয়েছে। ১৮৭০ সালে আসাম বেঙ্গল রেলকে ঘিরে গড়ে উঠা এই শহর দেশের অষ্টম বৃহত্তম
বানিজ্যিক শহর হওয়াতে এখানে ভারত থেকে আসা বিভিন্ন রাজ্যের মানুষ স্থায়ীভাবে বসবাস করছে। প্রয়োজনে তাদের বছরে একাধিকরার ভারতে যেতে হয়।
তাই এ স্টেশনে বিরতি দিলে ভারতে যাতায়াতকারী লোকজনের বিড়ম্বনা অনেকটাই লাঘব হবে। সে সাথে খরচ ও সময় কমবে তাদের। সৈয়দপুরের বিশিষ্ট ব্যবসায়ী নিক্কি কুমার আগারওয়ালা বলেন, চিলাহাটি গিয়ে
ইমিগ্রিশনের কাজ সারবে আপতত এমন একটি বগি (মধ্যবর্তি দরজা লকযুক্ত) ট্রেনের সাথে যুক্ত করা যেতে পারে অথবা ট্রেনের মধ্যেই রানিং অবস্থায়
ইমিগ্রিশন সম্পূর্ন করা যায় কিনা কর্তৃপক্ষ তা ভেবে দেখতে পারেন। তিনি এ রেল স্টেশন ১০ মিনিটের স্টপেজ করার দাবী জানান।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ