
কলকাতার স্ট্র্যান্ড রোডে রেলের অফিসে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৪ জন দমকল কর্মী, দুইজন রেলপুলিশ এবং হেয়ার স্ট্রিট থানার একজন অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর রয়েছেন। বাকি দুজনের শরীর ঝলসে যাওয়ায় এখনও অব্দি তাদের চেনা যায়নি। এছাড়াও এক রেলকর্মীও নিখোঁজ রয়েছেন।
খবর পেয়ে সোমবার (৮ মার্চ) রাতে ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের অগ্নিকাণ্ডকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে জানান তিনি। মৃতদের পরিবার পিছু ১০ লাখ রুপি আর্থিক সহায়তা ও এক জনকে সরকারি চাকরির দেওয়ার ঘোষণা দিয়েন মুখ্যমন্ত্রী।
ভিন্নবার্তা/এমএসআই