1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

গায়ের রঙের জন্য মেগানের সন্তানকে প্রিন্স বানাতে চায়নি রাজপরিবার!

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৮ মার্চ, ২০২১ ২:০০ pm
FILE PHOTO: Britain's Prince Harry and his wife Meghan, Duchess of Sussex holding their son Archie, meet Archbishop Desmond Tutu (not pictured) at the Desmond & Leah Tutu Legacy Foundation in Cape Town, South Africa, September 25, 2019. REUTERS/Toby Melville

প্রিন্স হ্যারির স্ত্রী ডাচেস অব সাসেক্স মেগান মর্কেল বিস্ফোরক সব মন্তব্য করে আলোচনার ঝড় তুলছেন। অপরাহ উইনফ্রেকে দেয়া সাক্ষাৎকারে দাবি করেছেন, তার ছেলে অর্চির গায়ের রংয়ের জন্য তাকে প্রিন্স বানাতে চায়নি ব্রিটেনের রাজপরিবার।

মেগানের মা কৃষ্ণাজ্ঞ, বাবা শ্বেতাঙ্গ। নিজে কিছুদিন মডেলিং করেছেন। হঠাৎ বিয়ে করেন ব্রিটেনের রাজপুত্রকে। মেগানের এমন ব্যাকগ্রাউন্ডের কারণে তাকে ভালোভাবে নেয়নি পরিবারটি। এক সময় স্বামীকে নিয়ে আলাদা হয়ে যান।

রবিবার সিবিএসে প্রকাশিত সাক্ষাৎকারে মেগান বলেন, ‘তারা আমার সন্তানকে প্রিন্স করতে চায়নি। আমি গর্ভবতী থাকতেই এসব আলোচনা শুনতে হয়েছে। ছেলে হবে কি মেয়ে হবে, সেটা কোনো ব্যাপার ছিল না।’

মেগান আরও বলেন, সন্তানের গায়ের রং নিয়ে উদ্বেগের কথা রাজ পরিবারের বিশেষ কোনও সদস্য তাকে জানিয়েছিলেন। কিন্তু ওই সাক্ষাৎকারে তার নাম খোলসা করেননি তিনি।

মেগান জানান, তার সব থেকে বড় ভুলটি হল তিনি রাজ পরিবারকে বিশ্বাস করেছিলেন। তিনি ভেবেছিলেন সেখানে তাকে সুরক্ষিত রাখা হবে।

২০২০ সালের জানুয়ারিতে হ্যারি-মেগান দম্পতি ব্রিটিশ রাজপরিবারের প্রতিনিধিত্ব আর না করার সিদ্ধান্তের কথা জানান। স্বাধীন জীবনযাপন করতে তারা রাজপরিবার থেকে বেরিয়ে যান। বর্তমানে এই দম্পতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বসবাস করছেন।

ভিন্নবার্তা ডটকম/এন

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ