
মির্জা হুমায়ুন, শাহজাদপুর (সিরাজগঞ্জ): শনিবার (৬ মার্চ) দুপুরে সিরাজগঞ্জের কামারখন্দ থেকে চুরি হওয়া শিশু বাচ্চাটি ৪ ঘন্টার ব্যবধানে উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে সিরাজগঞ্জ শহরের বড়গোলার আভিসিনা হাসপাতাল থেকে শিশুটি উদ্ধার করা হয়।
এ সময় রানী বেগম (৩৫) ও তার পিতা আনোয়ার হোসেনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের বাসিন্দা।
সিরাজগঞ্জ সদর থানার এএসআই হাসিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার বিকেল ৪টার দিকে সিরাজগঞ্জ শহরের বড়গোলার আভিসিনা হাসপাতাল থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা বাবা ও মেয়ে।
এর আগে শনিবার বেলা ১২টার দিকে কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের বারাকান্দি এলাকা থেকে ২৩ দিনের শিশু চুরি হয়েছে। শিশুটি উপজেলার শহিদুল ইসলাম ও ফরিদা দম্পতির সন্তান।
শিশুটির মা ফরিদা খাতুন জানান, শনিবার (৬ মার্চ) সকালে শিশুটি ঘুমালে আমি বাড়ীর বাইরে যাই। পরে রুমে এসে দেখি শিশুটি নেই। অনেক খোজাখুজি করেও তার কোন সন্ধান পাইনি।
পরে স্থানীয়রা জানান, কালো বোরকা পরিহিত এক মহিলা শিশুটি কোলে নিয়ে কর্ণসূর্তি এলাকার দিকে পালিয়ে যায়। বিষয়টি থানা পুলিশকে অবগত করা হয়েছে।
উল্লেখ্য, গত শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজগঞ্জের সাখাওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতালে জন্মের ছয়ঘণ্টা ও মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল থেকে ২৩ দিন বয়সী শিশু চুরির ঘটনা ঘটেছে।
সিরাজগঞ্জে বিভিন্ন এলাকায় জনসাধারণের সাথে কথা বলে জানতে পারাযায়, যেহুতু সিরাজগঞ্জের বিভিন্ন থানায় শিশু চুরির আতঙ্ক বিরাজ করছে তাই তারা এখন শিশু চুরি থেকে নিরাপদ নয়। তাই দ্রুত শিশু চুরির চক্রদের নির্মুল করতে হবে।
ভিন্নবার্তা ডটকম/এন