1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

দখলকৃত মাঠ ও পার্ক উদ্ধার করে উন্মুক্ত করে দেওয়া হবে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৬ মার্চ, ২০২১ ৭:০০ pm

সকল দখলকৃত মাঠ ও পার্ক উদ্ধার করে উন্নয়ন শেষে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম। শনিবার রাজধানীর বনানী ১ নম্বর রোডে শহিদ যায়ান চৌধুরী মাঠ উদ্বোধন ।নুষ্ঠানে মেয়র এ কথা বলেন। এতে উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম এমপি।

অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস্ পরশ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস; এফবিসিসিআই এর প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম প্রমূখ উপস্থিত ছিলেন।

আতিকুল ইসলাম বলেন, “কিছুদিন আগে আমরা বিচারপতি শাহাবুদ্দিন পার্ক, উদায়াচল পার্ক উদ্বোধন করেছি। সেখানে সবাই খেলতে আসে, কোন ধরনের বাধা নেই। আমরা মাঠ ও পার্কগুলো সুষ্ঠুভাবে ব্যবস্থাপনার জন্য উন্মুক্ত দরপত্র আহবান করছি। যাকে মাঠ ব্যবস্থাপনার জন্য দেব, তার মাঠ সম্পর্কে, খেলা সম্পর্কে, মাঠ ব্যবস্থাপনা সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। মশার উপদ্রব সম্পর্কে আতিকুল ইসলাম বলেন, মশা এই মুহূর্তে আমাদের জন্য বড় ‘থ্রেটেনিং’। আগামী ৮ মার্চ ডিএনসিসির সকল কর্মকর্তা, মশক নিধন কর্মী, মশক নিধন সম্পর্কিত সকল যন্ত্রপাতি, পরিচ্ছন্নতা কর্মী ডিএনসিসির মিরপুর-২ অঞ্চলে (অঞ্চল-২) নিয়ে যাওয়া হবে। তারপর সমন্বিত মশক নিধন অভিযান পরিচালিত হবে। এটি হবে অঞ্চল ভিত্তিক ক্রাশ প্রোগ্রাম। এর পরের দিন মিরপুর-১০ অঞ্চলে (অঞ্চল-৪) অভিযান পরিচালিত হবে। এভাবে সকল অঞ্চলে ১৬ মার্চ পর্যন্ত (শুক্রবার ব্যতীত) এ ক্রাশ প্রোগ্রাম পরিচালনা করা হবে।

একটি অঞ্চলে মোট চোদ্দশ মশক নিধন কর্মী কাজ করবে। ১৬ মার্চ প্রথম দফা ক্রাশ প্রোগ্রাম শেষ হওয়ার পরে এক দিন বিরতি দিয়ে আবার ক্র্যাশ প্রোগ্রাম শুরু হবে। একদল বিশেষজ্ঞ কীটতত্ত¡বিদ থাকবেন। তারা ক্রাশ প্রোগ্রামটি সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা তা মনিটরিং করবেন, মশার কীটনাশকের কার্যকারিতা পরীক্ষা করবেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ