1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রাজধানীতে বিএনপির মশাল মিছিল

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ মার্চ, ২০২১ ৯:৪৬ pm

রাজধানীতে শুক্রবার রাতে মশাল মিছিল করেছে বিএনপি। ঢাকা মহানগর পশ্চিম থানা ছাত্রদলের সভাপতি জুয়েলের উদ্যোগে রাজধানীর শংকর এলাকা থেকে ধানমন্ডি ২৭ নম্বর পর্যন্ত মশাল মিছিল করে বিএনপি।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এতে নেতৃত্ব দেন।

তিনি বলেন, কার্টুনিস্ট কিশোরের বক্তব্যে প্রমাণ হয়েছে লেখক মুশতাককে নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও কারাগারে লেখক মুশতাকের মৃত্যুর প্রতিবাদে রিজভীর নেতৃত্বে এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে রিজভী বলেন, ‘কার্টুনিস্ট কিশোর মুক্তি পাওয়ার পর গণমাধ্যমে কথা বলেছেন। তখন তার ওপর কীভাবে নির্যাতন করা হয়েছে তার বর্ণনা করেছেন। এ ঘটনায় প্রমাণ হয়েছে লেখক মুশতাকের ওপর নির্যাতন করা হয়েছে।’

তিনি বলেন, ‘কিন্তু নির্যাতন নিপীড়ন করে সরকারের শেষ রক্ষা হবে না। তাদের পতন ঘণ্টা বেজে গেছে। মানুষ রাস্তায় নামতে শুরু করেছে। এ সরকারের পতন না ঘটিয়ে ছাত্র-জনতা রাজপথ ছাড়বে না।’

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ