1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতি’র নির্বাচনে আঃলীগ ১০ বিএনপি ০৪ পদে জয়ী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ মার্চ, ২০২১ ৮:৩৮ pm

শাহ মোঃ সারওয়ার জাহান,কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতি’র নির্বাচন (২০২১-২০২২) ৪ মার্চ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সারাদিন ব্যাপী ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এতে আওয়ামী লীগ সমর্থিত ” সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ” মনোনীত প্যানেল সভাপতির পদ সহ ১০ টি পদে বিজয়ী হয়েছেন।

অপরদিকে বিএনপি সমর্থিত ” জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ” মনোনীত প্যানেল সাধারণ সম্পাদক এর পদ সহ ৪টি পদে বিজয়ী হয়েছেন ।

সভাপতি পদে শাহ আজিজুল হক পেয়েছেন ২৮৮ ভোট। সাধারণ সম্পাদক পদে আমিনুল ইসলাম রতন পেয়েছেন ২৭১ ভোট। এ নির্বাচনে ৫১৯ জন ভোটার ভোটাধিকার প্রয়োগের কথা থাকলেও মাএ ৪৮৭ জন ভোটার প্রত্যক্ষ ভোটে অংশ নেন। অন্যান্য পদে নির্বাচিত হন, সহসভাপতি পদে গৌরাঙ্গ চন্দ্র সরকার, আব্দুর রশিদ ভূইয়া, সহ সাধারণ সম্পাদক পদে মোঃ ফজলুর রহমান সোহেল ও মোঃ মাহফুজুল করীম বাবু, সাংস্কৃতিক সম্পাদক এ এম সাজ্জাদুল হক , লাইব্রেরি সম্পাদক জেসমিন আক্তার মনি,অডিটর পদে খন্দকার ইয়াকুব ফয়সল, কার্যকরী সদস্য পদে যথাক্রমে মোঃ মোকাছ উদ্দিন ভূইয়া, মমিনুল হক লিটন, মোহাম্মদ আবু সাঈদ,এম আব্দুর রউফ ও আবু সাদাত মোহাম্মদ সায়েম।

ভিন্নবার্তা ডটকম/এন

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ