1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মেয়েকে দিয়ে যৌন ব্যবসা, গ্রেপ্তার মা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৩ মার্চ, ২০২১ ১০:১৭ am

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নে এক ছাত্রীকে একাধিকবার ধর্ষণ, ভিডিও ধারণ ও অপহরণের ঘটনায় দায়ের করা মামলায় বাদী মাকেই গ্রেপ্তার করেছে পুলিশ। ২৭ ফেব্রুয়ারি ঢাকার সাভার থেকে উদ্ধার হওয়া ওই ছাত্রী আদালতে দেওয়া জবানবন্দির ভিত্তিতে তার মাসহ পাঁচজনকে আসামি করে মানবপাচার ও অপরাধ দমন আইনে মামলা দায়ের করেছে পুলিশ।

অভিযোগে জানা যায়, ওই ছাত্রীর (১৭) মা জোরপূর্বক গত তিন মেয়েকে দিয়ে যৌন ব্যবসায় বাধ্য করে আসছেন। মামলায় বিউটি ছাড়াও আলাইয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমানসহ পাঁচজনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে বেগমগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে তার মেয়েকে (১৭) ধর্ষণ, বিবস্ত্র করে ছবি ধারণ ও অপহরণ করা হয়েছে অভিযোগ এনে চারজনের বিরুদ্ধে পৃথক দু’টি মামলা দায়ের করেন তার মা। মামলার সূত্র ধরে অভিযান চালিয়ে আসামি ফয়সাল, সাইফুল ইসলাম ইমন ও জোবায়েরকে গ্রেপ্তার করা হয়। শনিবার সন্ধ্যায় ঢাকার সাভার এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করে পুলিশ। পরদিন ভিকটিম অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-৩ এর বিচারকের কাছে স্বেচ্ছায় জবানবন্দি দেন।

পুলিশ জানায়, জবানবন্দি ও মামলার তদন্ত করতে গিয়ে জানা গেছে, ২০১৭ সাল থেকে ২৮ ডিসেম্বর ২০২০ সাল পর্যন্ত ভিকটিমকে দিয়ে তার মা জোরপূর্বক টাকার বিনিময়ে দেহ ব্যবসা করাত। বিভিন্ন লোকের থেকে টাকা নিয়ে নিজের মেয়েকে কখনো নিজ বাড়িতে, কখনো ঢাকা-চট্টগ্রামে যৌন কাজের জন্য পাঠাত। বিষয়টির প্রতিবাদ করলে কয়েকবার ভিকটিমের হাত-পা বেঁধে মারধর করে বিউটি। আগের মামলার সাক্ষী ও বর্তমান মামলার আসামি মোজ্জামেল হোসেন মাকে টাকা দিয়ে ঘরে এসে ওই ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করত। এক রাতে স্থানীয় ফয়সাল ও জোবায়ের তা দেখে ফেলে তাদের বিবস্ত্র ছবি ও ভিডিও মোবাইলে ধারণ করে। পরে তারা মোজাম্মেলকে বের করে দিয়ে ওই রাতে ভিকটিমকে ধর্ষণ করে। ভিকটিমের মা স্থানীয় ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান থেকে টাকা নিয়ে তার বাড়িতে পাঠায় নিজের মেয়েকে। চেয়ারম্যান আনিস নিজ বাড়িতে রেখে একাধিকবার ধর্ষণ করে ভিকটিমকে।

বেগমগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান শিকদার জানান, মেয়েটি আদালতে জবানবন্দিতে জানিয়েছে তিন বছর ধরে বিভিন্নভাবে শারীরিক, মানসিকভাবে নির্যাতন করে, এমনকি শিকল দিয়ে বেঁধে রাখা হতো তাকে। টাকার বিনিময়ে বিভিন্ন লোকের কাছে পাঠাত। তার মা ও চেয়ারম্যানসহ কয়েকজনের বিরুদ্ধে মানবপাচার ও দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় গ্রেপ্তার মাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। চেয়ারম্যান আনিসসহ মামলার অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ভিন্নবার্তা ডটকম/এন

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ