
ময়মনসিংহ, ভালুকা প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় ভরাডোবা ইউনিয়নের ১নং ওয়ার্ড নিশিন্দায় দুই সন্তান ফেলে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগীতায় প্রবাসী শাহজাহানের স্ত্রী শাহনাজ(৩০) কে ফুসলিয়ে নিয়ে প্রতিবেশী মৃত আবেদ আলী শেখের ছেলে বাবুল মিয়া(৫৫) নামে এক ব্যাক্তি গভীর রাতে উদাও হয়েছে।প্রবাসীর দুই ছেলে অবৈধ গর্বভতী মায়ের জন্য কান্নায় অসহায় ও মানবেতর দিন যাপন করছেন।ঘটনায় বিপাকে আছেন দাদী দুই নাতি নিয়ে। এ ব্যাপারে এলাকায় কোন বিচার না পেয়ে ভালুকা মডেল থানায় গত ২৭ই ফেব্রুয়ারী প্রবাসীর মা মোছাঃ রহিমা খাতুন (৫৮) পুত্রবধূ শাহনাজ ও বাবুল মিয়াকে বিবাদী করে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগ সূত্রে জানাযায় প্রবাসী মোঃ রাসেল মিয়া ১৫ বছর পূর্বে শাহনাজকে ইসলামী শরীয়ত মোতাবেগ বিয়ে করেন তাদের ঔরসে দুটি পুত্র সন্তান জীবন(১০) ও রুপায়ন (৬) জন্ম গ্রহন করে। বিগত ১৫ মাস যাবত রাসেল দেশে ফিরছেন না সেই সুযোগে বাবুল মিয়া তার স্ত্রীর সাথে অবৈদ সম্পর্ক করে এবং আট মাসের অন্তঃসত্তা হয়ে যায়। বিষয়টি নিয়ে সন্দেহ হলে বিগত ২৫ই ফেব্রুয়ারী মামলার বাদী ও স্থানীয় লোকজন শাহনাজকে নিয়ে ভালুকা ডিজিটাল হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা (আলট্রা) করালে ডাঃ আট মাসের অন্তঃসত্তা বলে জানান।পরে বিষয়টি স্থানীয় ৩নং ভরাডোবা ইউপি চেয়ারম্যান শাহ আলম তরফদারকে জানালে তিনি এরিয়ে চলার চেষ্টা করেন। বাদী মৌখিক বক্তব্যে আরও জানান উক্ত ঘটনায় বিগত তারিখ ২৬ই ফেব্রুয়ারী রাত আনুমানিক ১১:৩০ মিনিট শাহ আলম তরফদার চেয়ারম্যান বাবুল ও তার পরিবারের লোকজনের সাথে রফাদফা করিয়া বাবুল ও শাহনাজকে সিএনজি করে এলাকা থেকে পালাতে সহযোগীতা করে।বাদীর দাবী পালিয়ে যাওয়ার সময় নগত ১লক্ষ টাকা ও বিদেশি ১০ ভরি স্বর্ণালংকার মূল্য ৬লক্ষ টাকা এবং ১লক্ষ টাকার জামা কাপড় চুরি করিয়া নিয়া যায় যাহা অভিযোগে উল্লেখ করা হয়।উক্ত ঘটনায় বিবাদীদ্বয়ের সাথে কোন যোগাযোগ করা ও সন্দান পাওয়া যায়নি। স্থানীয় ফজলুল হক ও রাজু জানান,ঘটনার রাতে আনুমানিক ১:৩০ ঘটিকায় আমরা এলাকার কতিপয় লোকজন ঘটনা স্থলে গেলে শাহ আলম তরফদার চেয়ারম্যান স্থানীয় ব্যাক্তিবর্গদের বলেন শাহনাজ ও বাবুল ১১মাস পূর্বে গোপনে বিয়ে করেছেন কিন্তু এ ব্যাপারে কেউ কোন বিয়ের কাবিননামা ও প্রয়োজনীয় কাগজ চাইতে পারবেনা বলে সাব জানিয়ে দেন।এ দিকে বাদীনি জানান আমার ছেলে ও শাহনাজের মধ্যে কোন ডিবোর্স হয়নি তাহলে বাবুলের সাথে ১১ মাস পূর্বের বিয়ের ঘটনা অবৈধ অন্ত:সত্তার ঘটনা দামাচাপা দেয়ার ষড়যন্ত্র করছেন চেয়ারম্যান শাহ আলম তরফদার। এ বিষয়ে শাহ আলম তরফদার চেয়ারম্যানের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।ভালুকা থানার উপপরিদর্শক করিম অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন,এব্যাপারে একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভিন্নবার্তা ডটকম/এন