1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

শ্রীলঙ্কা দলের নতুন দায়িত্বে টম মুডি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১ ৯:২৯ pm

শ্রীলঙ্কান ক্রিকেটে এই মুহূর্তে রীতিমতো বাজে অবস্থা। কঠিন সময় পার করছে তারা। জাতীয় দলের পারফরম্যান্স একেবারে তলানিতে। ঘরের মাঠে টেস্ট সিরিজে ইংল্যান্ড তাদের হোয়াইটওয়াশ করেছে। সামনে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। আসন্ন সিরিজের জন্য এরই মধ্যে দল ঘোষণা করা হয়েছে।

নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে দাসুন শানাকাকে। অধিনায়ক হওয়ার পর বিপত্তি কাটেনি। পাসপোর্ট হারিয়ে ফেলায় আর ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়া হয়নি তাঁর। বাধ্য হয়ে তাঁর বদলে অ্যাঞ্জেলো ম্যাথিউজকে অধিনায়ক ঘোষণা করা হয়। এখানেই শেষ নয়।

ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার আগেই সাবেক ক্রিকেটার চামিন্দা ভাসের হাতে তুলে দেওয়া হয় বোলিং কোচের দায়িত্ব। কিন্তু শ্রীলঙ্কা বোর্ডের সঙ্গে মনোমালিন্যের জেরে দায়িত্ব পাওয়ার তিনদিনের মধ্যেই তা ছেড়ে দেন তিনি।

ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে জানা যায়, শ্রীলঙ্কা জাতীয় দলের পারফরম্যান্সের উন্নতির লক্ষ্যে বিশ্বকাপজয়ী অসি অলরাউন্ডার টম মুডিকে ডিরেক্টর অব ক্রিকেট হিসেবে নিয়োগ দিয়েছে তারা। মুডিকে দায়িত্ব দেওয়া হয়েছে তিন‌বছরের জন্য। এই সময়ে পরামর্শদাতা হিসেবে ৩০০ দিনে বাধ্যতামূলক কাজ করতে হবে তাঁকে। এই পুরো সময়ে তিনি চুক্তির ভিত্তিতে কাজ করবেন। শ্রীলঙ্কার ক্রিকেটের উন্নতি ঘটানো থেকে শুরু করে নতুন প্রতিভা তুলে আনার দায়িত্বও পালন করবেন তিনি।

অবশ্য এর আগেও লঙ্কানদের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন টম মুডি। ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। তাঁর সময়ে সাফল্যও ছিল অনেক। টেস্টে তো ছিলই, সঙ্গে বিশ্বকাপ রানার্সআপও হয়েছে শ্রীলঙ্কা।

ভিন্নবার্তা ডটকম/এন

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ