1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কুয়েত প্রবাসীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১ ৯:০০ pm

সামাজিক যোগাযোগ মাধ্যমে কুয়েতি দিনার ছিটিয়ে অশ্লীল নৃত্য করার কারণে জড়িত ৪ বাংলাদেশির ঠিকানাসহ যোগাযোগ করতে বলছে কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার (২ মার্চ) কুয়েতে অবস্থিত বাংলাদেশি দূতাবাসের একটি জরুরী বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক/টিকটকে) ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ৪ জন বাংলাদেশীকে কুয়েতি দিনার ছিটিয়ে অশ্লীল নৃত্য করতে দেখা যায়। এ ধরনের কর্মকাণ্ড কুয়েতে বাংলাদেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন করেছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, উক্ত ভিডিওর সাথে জড়িতদের ঠিকানা/পরিচয়/মোবাইল নাম্বার জানা থাকলে অতিসত্বর কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে জানানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।

সেই সাথে প্রবাসে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এরকম যেকোন কাজকর্ম থেকে বিরত থাকা এবং স্থানীয় আইন-কানুন মেনে চলার জন্য কুয়েত প্রবাসী বাংলাদেশিদের কঠোর নির্দেশনা প্রধান করা হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ