1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
আজ হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিশ্ব হিমোফিলিয়া দিবস উপলক্ষে BTSB’র আহ্বান: সবার জন্য সমতাভিত্তিক চিকিৎসা নিশ্চিতের তাগিদ আবাসন খাতকে আরো এগিয়ে নিতে চান জাগরণ প্যানেলের আলী হোসেন জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি: প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, আক্রান্ত হাজার ছাড়িয়েছে ৪ লাখ ৬৮ হাজার সরকারি পদ শূন্য, নিয়োগে আসছে বড় পরিবর্তন নেত্রকোনায় অবৈধভাবে ডিজেল মজুদ ২ প্রতিষ্ঠানকে জরিমানা এবার হজে যাচ্ছেন ৭৮ হাজার ৫০০ জন, ফ্লাইট শুরু ১৮ এপ্রিল রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী

সংসার ভাঙল ন্যান্সীর, আবারও বিয়ের ইঙ্গিত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জুলাই, ২০২১ ৪:৪৯ pm

জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সী তার স্বামী নাজিমুজ্জামান জায়েদের সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টানলেন। এর মাধ্যমে নতুন জীবন শুরু করলেন তিনি।

এই সম্পর্কচ্ছেদ নিয়ে এর আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছিলেন ন্যান্সী। এবার চূড়ান্তভাবে সংসার ভাঙার খবর জানিয়েছেন ন্যান্সী নিজেই।

২৮ জুলাই দুপুরে ন্যান্সী তার ফেসবুক ভেরিফায়েড পেজে স্বামীর সঙ্গে ডিভোর্স প্রসঙ্গে স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন— ‘সংসার জীবনে বিচ্ছেদ মানেই মানসিক নিপীড়ন, পরিবারের দূর সম্পর্কের আত্মীয়দের টিপ্পনি, সমাজের নোংরা কথা… ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু নিজের ওপর ভরসা থাকলে এই কঠিন সময়টাও সহজ হয়ে যায়। আমার বেলায় তাই হয়েছে। দুটো মানুষ একে অপরের বিরক্তির কারণ না হয়ে বরং সম্মানের সঙ্গে আলাদা হয়ে যাওয়াই শ্রেয়। নতুন পথে যাত্রা শুরু করলাম। তাই বলি— বিচ্ছেদ কখনও মধুরও হয়।’

এ বিষয়ে থেকে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমার যা বলার তা ফেসবুক স্ট্যাটাসেই রয়েছে। আমি দীর্ঘদিন ধরেই বলে আসছি যে, আমি একটু একা থাকতে চাই। সেই কাজটিই আসলে সম্পন্ন করলাম। আমি কখনও কোনো কিছুই লুকাই না। তাই ফেসবুকের মাধ্যমে সবাইকে জানিয়েছি। অনেক বছর পর একা হলাম। এ এক নতুন অভিজ্ঞতা। কিছু দিন এভাবেই থাকতে চাই। আবারও বিয়ে করতে চাই, তবে তা কখন হবে তা বলতে চাচ্ছি না। তবে যা-ই করি না কেন, সবাই তা জানতে পারবেন। বিয়ের খবর লুকানোর বিষয় নয়। এটি একটি সুন্দর বিষয়। আপাতত এর বেশি কিছু বলতে চাচ্ছি না।’

এদিকে গানেও নিয়মিত কাজ করছেন এ গায়িকা। প্রতি মাসেই নতুন গানে কণ্ঠ দিয়ে যাচ্ছেন।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ