1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

৬৬ ডেপুটি ও ১৬১ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪ ১১:৪৯ pm

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া সবার নিয়োগ বাতিল করে সুপ্রিম কোর্টের ৬৬ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৬১ জন আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) রাষ্ট্রপতির আদেশে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে আইন ও বিচার বিভাগে সলিটিসিটর অনুবিভাগ।

ডেপুটি অ্যাটর্নি জেনারেলের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৩ আগস্ট নিয়োগ দেওয়া ৯ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যতীত পূর্বে নিয়োগ পাওয়া সকল ডেপুটি অ্যাটর্নি জেনারেলের নিয়োগ আদেশ বাতিল পূর্বক রাষ্ট্রপতি দ্য বাংলাদেশ ল’ অফিসার্স অর্ডার, ১৯৭২ (পি.ও.নং. ৬ অব ১৯৭২) এর ৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টের ৬৬ (ছেষট্টি) জন আইনজীবীকে বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি-জেনারেল পদে নিয়োগ প্রদান করিলেন।

সহকারী অ্যাটর্নি জেনারেলের প্রজ্ঞাপনে বলা হয়েছে, পূর্বে নিয়োগপ্রাপ্ত সকল সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ আদেশ বাতিলপূর্বক দ্য বাংলাদেশ ল’ অফিসার্স অর্ডার, ১৯৭২ (পি.ও.নং. ৬ অব ১৯৭২) এর ৩(১) অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সুপ্রিম কোর্টের ১৬১ জন আইনজীবীকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশের সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করা হলো।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ