1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

২ বছরের সন্তানকে চায়ের দোকানে ফেলে গেলেন মা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৩ এপ্রিল, ২০২১ ১০:৩২ am

যশোর প্রতিনিধি: বেনাপোল বাজারে বাথরুমে যাওয়ার কথা বলে একটি চায়ের দোকানে দুই বছরের সন্তানকে রেখে আর ফিরে আসেননি মা। পরে ওই শিশুটিকে হেফাজতে নিয়েছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

শুক্রবার রাত ৯টার দিকে বেনাপোল বাজারের তোফাজ্জেল হোসেনের চায়ের দোকানে ওই শিশুটিকে রেখে তার মা উধাও হয়ে যান।

বেনাপোল পোর্ট থানায় গিয়ে দেখা যায়, শিশুটিকে কোলে নিয়ে নিজ সন্তানের মত খাওয়াচ্ছেন এক পুলিশ কর্মকর্তা। এ দৃশ্য দেখে স্থানীয়রা সাধুবাদ জানান ওই পুলিশ কর্মকর্তাকে।

চা দোকানি তোফাজ্জেল হোসেন জানান, রাত ৯টার দিকে ছেলে শিশুটিকে নিয়ে তার চায়ের দোকানে আসেন এক নারী। কিছু সময় পর তিনি বাথরুমে যাওয়ার কথা বলে শিশুটিকে দোকানের বেঞ্চে বসিয়ে রেখে যান। ওই নারী চায়ের দোকানির কাছে নিজেকে শিশুটির মা বলে পরিচয় দিয়েছিলেন।

কিন্তু দীর্ঘ সময় পার হলেও ওই নারী আর ফিরে না এলে আসায় চায়ের দোকানদার তোফাজ্জেল বিষয়টি পুলিশকে জানান।

বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান জানান, শিশুটিকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। সেইসঙ্গে শিশুটির পরিবারকে খোঁজা হচ্ছে।

এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও শিশুটির পরিবারে খোঁজ চাওয়া হয়েছে। শিশুটিকে যদি কেউ চিনে থাকেন তাহলে ০১৩২০-১৪৩৩৯৩/০১৬৩৭-৭৮২৫৮০ মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানান ওসি মামুন।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ