1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

২৬ মার্চ ৫ দেশের নেতা ঢাকায় আসবেন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১ ১১:৪৮ pm

আগামী ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে পাঁচ দেশের রাষ্ট্র ও সরকার প্রধান ঢাকায় আসছেন। বৃহস্পতিবার (১১ মার্চ) রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মুহাম্মদ সলিহ, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে, নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী ও ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে সরাসরি যোগ দিতে ঢাকায় আসার সম্মতি দিয়েছেন।

তিনি বলেন, সরাসরি যোগ দিতে না পারলেও চীনের প্রেসিডেন্ট, ফ্রান্সের প্রেসিডেন্ট ও কানাডার প্রধানমন্ত্রী ভিডিও বক্তব্য পাঠাবেন। চীনা প্রেসিডেন্টের বার্তা নিয়ে দেশটির একজন মন্ত্রী আসবেন ঢাকায়।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ