1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

২০২৬ সালের লম্বা সরকারি ছুটির তালিকা প্রকাশ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫ ১২:২৮ pm

জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশিত হয়েছে। নতুন বছরে সরকারি চাকরিজীবীদের জন্য রয়েছে বেশ কিছু লম্বা ছুটি কাটানোর সুযোগ, যা কর্মব্যস্ত জীবনে ব্যক্তিগত ও অবকাশ যাপনের জন্য দারুণ সহায়ক হবে।

সরকারি প্রজ্ঞাপনে জানানো হয়েছে, আগামী বছরে সাধারণ ছুটির সংখ্যা হবে ১৪ দিন এবং নির্বাহী আদেশে ১৪ দিন। এর মধ্যে ৯ দিন শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটির সুযোগ পাওয়া যাবে। ধর্মীয় উৎসব অনুযায়ী মুসলিম পর্বে ৫ দিন, হিন্দু পর্বে ৯ দিন, খ্রিস্টান পর্বে ৮ দিন, বৌদ্ধ পর্বে ৭ দিন এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কর্মচারীদের জন্য ২ দিন ঐচ্ছিক ছুটি রয়েছে।

২০২৬ সালের লম্বা ছুটির সম্ভাব্য সময়সূচি:

ফেব্রুয়ারি:
.৪ ফেব্রুয়ারি (বুধবার) শবে বরাতের ছুটি থাকবে (চাঁদ দেখা সাপেক্ষে)। ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ছুটি নিলে ৪ দিনের টানা ছুটি পাওয়া যাবে, কারণ ৬ ও ৭ ফেব্রুয়ারি শুক্র ও শনিবার।

মার্চ:
.১৭ মার্চ (মঙ্গলবার) শবে কদরের ছুটি। ১৮ মার্চ (বুধবার) ছুটি ম্যানেজ করলে ৭ দিনের টানা ছুটি।
.২১ মার্চ (শনিবার) ঈদুল ফিতরের ছুটি।
.২৬ মার্চ (বৃহস্পতিবার) ছুটি, ২৭ ও ২৮ মার্চ শুক্র ও শনিবার। ২৫ মার্চ বা ২৯ মার্চ ছুটি নিলে ৪ দিনের ছুটি, অন্যথায় ৩ দিনের ছুটি।

এপ্রিল:
.১০ ও ১১ এপ্রিল শুক্র ও শনিবার।
.১৪ এপ্রিল পহেলা বৈশাখের ছুটি।
.১২ ও ১৩ এপ্রিল ছুটি ম্যানেজ করলে ৫ দিনের টানা ছুটি।

মে:
.২২ ও ২৩ মে শুক্র ও শনিবার।
.২৬, ২৭, ২৯, ৩০ ও ৩১ মে পবিত্র ঈদুল আজহার ছুটি (২৮ মে ঈদুল আজহার সাধারণ ছুটি)।
.২৪ ও ২৫ মে ছুটি ম্যানেজ করলে ১০ দিনের দীর্ঘ ছুটি।

আগস্ট:
.৫ আগস্ট (বুধবার) গণ-অভ্যুত্থান দিবস।
.৭ ও ৮ আগস্ট শুক্র ও শনিবার।
.৬ আগস্ট ছুটি নিলে ৪ দিনের ছুটি।

.২৬ আগস্ট (বুধবার) ঈদে মিলাদুন্নবী (চাঁদ দেখা সাপেক্ষে)।
.২৮ ও ২৯ আগস্ট শুক্র ও শনিবার।
.২৭ আগস্ট ছুটি নিলে ৪ দিনের ছুটি।

অক্টোবর:
.২০ অক্টোবর (মঙ্গলবার) দুর্গাপূজার নবমী।
.২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমী।
.২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার।
.২২ অক্টোবর ছুটি নিলে ৫ দিনের টানা ছুটি।

ডিসেম্বর:
.১৬ ডিসেম্বর (বুধবার) বিজয় দিবস।
.১৮ ও ১৯ ডিসেম্বর শুক্র ও শনিবার।
.১৭ ডিসেম্বর ছুটি নিলে ৪ দিনের ছুটি।

২০২৬ সালে সরকারি চাকরিজীবীরা মাসভিত্তিক পরিকল্পনা করে এই ছুটিগুলো ম্যানেজ করলে বেশ কিছু দিন দীর্ঘ সময় ধরে অবকাশ যাপন বা ভ্রমণের সুযোগ পাবেন। সাপ্তাহিক ছুটির সঙ্গে সরকারি ছুটি মিলে লম্বা ছুটি কাটানোর সুবর্ণ সুযোগ তাই মিস করবেন না।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ