1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রিজিওন ৪-এর যৌথ সভায় লায়ন্স ক্লাবের সেবার লক্ষ্য নির্ধারণ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ৪:০৫ pm

ঢাকা প্রতিনিধি: লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫ এ২ বাংলাদেশের রিজিওন-৪-এর অধীন জোন ৪ ও ৮-এর যৌথ ব্রিফিং ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে লায়ন্স ভবনের হুমায়ুন জহির অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

২০২৬-২০২৭ লায়ন্স বর্ষের কার্যক্রম আরও গতিশীল ও সেবামুখী করার লক্ষ্যে আয়োজিত সভায় রিজিওন-৪-এর আওতাধীন আটটি লায়ন্স ক্লাবের নেতৃবৃন্দ অংশ নেন।
সভায় জেলা ৩১৫ এ২-এর জেলা গভর্নর লায়ন মহসিন ইমাম চৌধুরী রুনু, সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন শংকর কুমার রায় এমজেএফ, প্রথম ভাইস গভর্নর লায়ন এমরান ফারুক মঈন রানা, কেবিনেট সেক্রেটারি অ্যাডভোকেট লায়ন এনায়েতউল্লাহ সফিক, কেবিনেট ট্রেজারার লায়ন খাদিজা বিনতে মুনির তিয়াসাসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া জোন চেয়ারপারসন লায়ন মামুনুর রশীদ (জোন-৪) ও লায়ন ফাতেমা আলম (জোন-৮), বিভিন্ন ক্লাবের প্রেসিডেন্ট ও সেক্রেটারি, GAT লিডার টিম এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সভায় অংশ নেন।

রিজিওন চেয়ারপারসন-৪ লায়ন হাফিজা ইসলাম মিলির পরিচালনায় সভায় ২০২৬-২০২৭ বর্ষে জেলা গভর্নরের নির্ধারিত লক্ষ্য বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় জেলায় ৩০০ জন নতুন লায়ন সদস্যের নেট বৃদ্ধি, ২৫টি নতুন লায়ন্স ক্লাব গঠন এবং ১০ হাজারের বেশি সেবা কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা তুলে ধরা হয়।

সভায় সদস্য বৃদ্ধি, নতুন ক্লাব গঠন, মানবিক ও জনকল্যাণমূলক সেবার মানোন্নয়ন, LCIF কার্যক্রমে সম্পৃক্ততা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ের সমস্যা ও প্রতিবন্ধকতা দূর করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় নেতৃবৃন্দ বলেন, ক্লাব নেতাদের সক্রিয় অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টায় নির্ধারিত লক্ষ্য অর্জন সম্ভব হবে। মানবসেবায় রিজিওন-৪ আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ