1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

হজের খরচ বাড়লো আরও ৫৯ হাজার টাকা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২ ২:৪৮ pm

হজের উভয় প্যাকেজের জন্য ব্যয় ৫৯ হাজার টাকা করে বাড়ানো হয়েছে। এর ফলে প্রথম প্যাকেজে ব্যয় দাঁড়িয়েছে ৫ লাখ ৮৬ হাজার ৩৪০ টাকা এবং দ্বিতীয় প্যাকেজ দাঁড়ালো ৫ লাখ ২১ হাজার ১৫০ টাকা।

বৃহস্পতিবার (২৬ মে) সচিবালয়ে নিজ দফতরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

প্রতিমন্ত্রী বলেন, ‘বাড়তি ৫৯ হাজার টাকা হাজিদের ৩০ মে’র মধ্যে ব্যাংকে পরিশোধ করতে হবে। এ জন্য তফসিলি ব্যাংক শুক্র ও শনিবার খোলা থাকবে। সৌদি সরকার মোয়াল্লেম ফি বাড়ানোর কারণে এই খরচ বাড়লো।’

তিনি জানান, বেসরকারি খরচও বাড়লো ৫৯ হাজার টাকাই। সে ক্ষেত্রে বেসরকারি খরচে সর্বনিম্ন প্যাকেজ দাঁড়ালো ৫ লাখ ২২ হাজার ৭৪৪ টাকা।

তবে বেসরকারিভাবে সর্বোচ্চ খরচ নির্ভর করে কে কীভাবে সেখানে খরচ করে তার ওপর। তাই সর্বোচ্চর নির্দিষ্ট হিসাব নেই বলেও জানান তিনি।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ