1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সিরাজগঞ্জ সদরে নির্মাণ শ্রমিককে চরমপন্থী কায়দায় কুপিয়ে হত্যা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৩ মার্চ, ২০২১ ১২:২৬ pm

মির্জা হুমায়ুন, শাহজাদপুর ( সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের নজরুল ইসলাম (৩২) নামে এক নির্মাণ শ্রমিককে চরমপন্থী কায়দায় কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২ মার্চ) আনুমানিক রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ এণ্ড হাসপাতাল মোড়ে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত নজরুল ইসলাম শিয়ালকোল ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আবুল কালামের ছেলে।

স্থানীয়রা জানান, নজরুল একজন নির্মাণ শ্রমিক। মঙ্গলবার কাজ শেষে বাড়ি ফেরার পথে শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ এণ্ড হাসপাতাল মোড়ে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তার বুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা নজরুলকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর থানা সুত্রে জানাযায় , খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত থাকতে পারে , তা তদন্ত করে দেখা হচ্ছে।

জানাযায়, এ হত্যাকাণ্ডের ব্যাপারে পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলার দায়ের করার প্রস্তুতি চলছে।

এলাকাবাসী জানান, নজরুল হত্যাকাণ্ডের মূল ও প্রকৃত আসামিদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবি করছি।
নজরুল কে নির্মমভাবে হত্যাকাণ্ডের জন্য এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং শোকের ছায়া নেমে এসেছে।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ