1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সাবিনা খাতুনের নেতৃত্বে ইতিহাস গড়ল বাংলাদেশ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬ ১২:৪২ pm

আরেকটি সাফ শিরোপা জয়ের মধ্য দিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব আরও একবার প্রমাণ করল বাংলাদেশ নারী দল। অধিনায়ক সাবিনা খাতুনের নেতৃত্বে সাফ নারী ফুটসালের প্রথম আসরের শিরোপা জিতে ইতিহাস গড়েছে লাল-সবুজের মেয়েরা।

এর আগে পাকিস্তানকে ৯–১ গোলে বিধ্বস্ত করেই প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল বাংলাদেশের ট্রফি জয়। শেষ ম্যাচে মালদ্বীপের বিপক্ষে প্রয়োজন ছিল মাত্র এক পয়েন্ট। তবে সাবিনা-কৃষ্ণারা শুধু জয় নয়, রীতিমতো গোল উৎসবের মধ্য দিয়েই শিরোপা নিশ্চিত করেন। ব্যাংককের ম্যাচে মালদ্বীপকে ১৪–২ গোলে হারিয়ে রেকর্ড ব্যবধানে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

এই জয়ের মধ্য দিয়ে সাবিনা খাতুনের নেতৃত্বে টানা তিনটি সাফ শিরোপা জিতল বাংলাদেশ। এর আগে নারী সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে টানা দুইবার শিরোপা জিতেছিল দলটি।

ম্যাচের শুরুটা অবশ্য বাংলাদেশের জন্য চমকপ্রদ ছিল। তৃতীয় মিনিটেই গোল করে এগিয়ে যায় মালদ্বীপ। তবে তিন মিনিট পরই ফ্রিকিক থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান অধিনায়ক সাবিনা খাতুন।

৭ মিনিটে পেনাল্টি পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি সাবিনা। তার শট বাইরে চলে যায়। এরপরও আক্রমণের ধার কমায়নি বাংলাদেশ। ১৩ মিনিটে ফ্রিকিক থেকে নিজের দ্বিতীয় গোল করে দলকে লিড এনে দেন সাবিনা। ১৬ মিনিটে কৃষ্ণা রানী সরকার ব্যবধান বাড়ান। এক মিনিট পর লিপি আক্তারের গোলে স্কোরলাইন দাঁড়ায় ৪–১।

১৮ মিনিটে লিপি আক্তার নিজের দ্বিতীয় গোল করেন। এরপর নওশীনের গোলে প্রথমার্ধ শেষ হয় ৬–১ ব্যবধানে।

দ্বিতীয়ার্ধে আরও ভয়ংকর রূপ নেয় বাংলাদেশ। বিরতির পর দ্বিতীয় মিনিটেই হ্যাটট্রিক পূরণ করেন সাবিনা। পরের মিনিটে সুমাইয়া করেন দলের অষ্টম গোল। ২৬ মিনিটে নিজের চতুর্থ গোল করে সাবিনা স্কোরলাইন করেন ৯–১।

৩০ মিনিটে নিলুফার নিলার গোলে ব্যবধান দাঁড়ায় ১০–১। এরপর একে একে লিপি আক্তার, কৃষ্ণা রানী সরকার ও মেহেনুর আক্তার গোল করে ব্যবধান বাড়াতে থাকেন। শেষদিকে মাসুরা পারভীনের গোলে বাংলাদেশের গোলসংখ্যা পৌঁছে যায় ১৪-তে।

শেষ পর্যন্ত ১৪–২ গোলের বিশাল জয়ে সাফ নারী ফুটসালের প্রথম আসরের ট্রফি নিজেদের করে নেয় বাংলাদেশ। সাবিনা খাতুনের নেতৃত্বে এই সাফল্য নারী ফুটবলে বাংলাদেশের আরেকটি গর্বের অধ্যায় হয়ে থাকবে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ