1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

‘সংবিধান মেনেই এসেছি, সংবিধান মেনেই এগিয়ে যাবো’ : স্বরাষ্ট্রমন্ত্রী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ ৯:০১ pm

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংবিধান মেনেই আমরা এ পর্যন্ত এসেছি এবং ভবিষ্যতেও সংবিধানের পথ ধরেই এগিয়ে যাবো।

মঙ্গলবার (১০ মার্চ) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জামায়াত বলছে আলাদা শপথ নিতে হবে। তারা এসব কথা গায়ের জোরে বলছে। কিন্তু আমরা সংবিধানের বাইরে যাইনি এবং যাবো না। সংবিধানের আলোকে সবকিছু হচ্ছে, বিকল্প কোনো ধারা নিয়ে আমরা চিন্তা করছি না।

তিনি বলেন, জুলাই সনদের প্রতি সরকার শতভাগ অঙ্গীকারাবদ্ধ। আমরা সেই সনদ বাস্তবায়নে কাজ করে যাচ্ছি।

সমালোচনাকারীদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা আজ সমালোচনা করছে, তারাই কয়েকদিন আগে নির্বাচনের পর সুবিধা বুঝে নেয়ার জন্য নোক্তা লাগিয়ে স্বাক্ষর করেছে। তাদের কথায় এখন আর কেউ বিশ্বাস করে না।

আইনজীবী সমাজের কাছে সরকারের প্রতি সহযোগিতা কামনা করে তিনি বলেন, আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সে প্রত্যাশা নিয়ে কাজ করছি।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ