
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সাতগাছি গ্রামে সাপের কামড়ে সুমাইয়া খাতুন (৭) নামে এক দ্বিতীয় শ্রেণির ছাত্রী মারা গেছে। সে সুজান মন্ডলের মেয়ে ও সাতগাছি সরকারি প্রাইমারি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
ছাত্রীর বাবা সুজান মণ্ডল জানান, তার মেয়ে ঘরে ঘুমিয়ে ছিল। সোমবার রাত সাড়ে তিনটার দিকে তার হাতে সাপে কামড়ে দেয়। তাকে প্রথমে গ্রামের ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। ওঝা ঝাঁড়ফুক করে বলে বিষ নেমে গেছে। এরপর ছাত্রীটির অবস্থার অবনতি ঘটে। পরে তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
এ নিয়ে শৈলকুপা উপজেলায় গত দু মাসে সাপের কামড়ে ১২ জনের মৃত্যু হলো।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ