1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
মাত্র ৬ সপ্তাহ চলার মতো জেট ফুয়েল অবশিষ্ট আছে ইউরোপের বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন আজ হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিশ্ব হিমোফিলিয়া দিবস উপলক্ষে BTSB’র আহ্বান: সবার জন্য সমতাভিত্তিক চিকিৎসা নিশ্চিতের তাগিদ আবাসন খাতকে আরো এগিয়ে নিতে চান জাগরণ প্যানেলের আলী হোসেন জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি: প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, আক্রান্ত হাজার ছাড়িয়েছে ৪ লাখ ৬৮ হাজার সরকারি পদ শূন্য, নিয়োগে আসছে বড় পরিবর্তন নেত্রকোনায় অবৈধভাবে ডিজেল মজুদ ২ প্রতিষ্ঠানকে জরিমানা

শেয়ারবাজারে প্রণোদনার টাকা : যাচাই করবে অর্থ মন্ত্রণালয়

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১ ৬:০০ pm

করোনা সঙ্কট মোকাবিলায় সরকারের আর্থিক প্রণোদনা প্যাকেজের আওতায় দেয়া ঋণের টাকা ‘শেয়ারবাজারে বিনিয়োগে’র যে অভিযোগ উঠেছে তা যাচাই করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে অনলাইন ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, ‘বিদেশ থেকে যারা রেমিট্যান্স পাঠায় তাদের আমরা ২ শতাংশ প্রণোদনা দিচ্ছি। যারা টাকা পাঠান, এবং যারা এখানে সেই টাকা রিসিভ করেন, তারা টাকা হাতে আসলে তা নিজেরাও ব্যয় করতে পারবেন। পুঁজিবাজারেও ব্যয় করতে পারবেন। সে কারণে পুঁজিবাজারে টাকা গেছে বলে আমরা জানি। প্রণোদনার প্যাকেজের ঋণের টাকা শেয়ারবাজারে বিনিয়োগের বিষয়ে তথ্য আমি পাইনি। আমি এখন এটি ভেরিফাই করব। আমরা পরবর্তী সভায় জবাব দেব। আমাকে আগে জানতে হবে।’

তিনি আরও বলেন, ‘প্রণোদনার প্যাকেজের যেগুলো কোভিড রিলেটেড সেগুলো স্পেসিফাইড করা আছে কোন খাতে আমরা কতো ব্যয় করব। সেই খাত বাদ দিয়ে অন্য কোথাও টাকা যাওয়ার ব্যবস্থা নেই। আমরা এই টাকা সরাসরি ট্রান্সফার করেছি। যার জন্য টাকাটি অনুমোদিত হয়েছে তাকেই আমি পাঠিয়েছি। সুতরাং সেই টাকা রিসিভ করে সে কি করবে সেটা পরবর্তী পর্যায়ে আমাদের ভেরিফাই করতে হবে। আগামীতে দেখব যদি এ ধরনের আরও কোনো ঘটনা ঘটে, যদিও আমার বিশ্বাস ঘটেনি, কারণ যাদের দিয়েছি আপনারা জানেন কোন কোন খাতে কোন কোন সেক্টরকে টাকা দিয়েছি। সেখান থেকে টাকা পুঁজিবাজারে যাওয়ার কথা না। বাংলাদেশ ব্যাংকের রেফারেন্স যেহেতু দিয়েছেন সুতরাং আমাকে এটি আরও ভেরিফাই করতে হবে। ভেরিফিকেশন করার পর আমি সম্পূর্ণ তথ্য দিতে পারব।’

এর আগে গত বছরে সাড়ে ৪ শতাংশ সুদে প্রায় ৩০ হাজার কোটি টাকা ঋণ দেয় ব্যাংকগুলো। করোনায় ক্ষতিগ্রস্ত শিল্প ও সেবা খাতের ব্যবসায়ী এবং শিল্পোদ্যোক্তাদের এই ঋণ দেয়া হয়। আর ক্ষুদ্র ও মাঝারি খাতের ব্যবসায়ীদের ৪ শতাংশ সুদে দেয়া হয় প্রায় ১৫ হাজার কোটি টাকা। এসব ঋণের সুদহার ছিল ৯ শতাংশ। বাকি সুদের টাকা ভর্তুকি দেয় সরকার।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ