1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

যাত্রা-সার্কাসে অশ্লীলতা, জুয়া-মাদক থাকলে দল নিষিদ্ধ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ১২:১৭ pm

যাত্রা ও সার্কাসের মতো ঐতিহ্যবাহী সাংস্কৃতিক আয়োজনে অশ্লীলতা, জুয়া কিংবা মাদকের সংশ্লিষ্টতা থাকলে সংশ্লিষ্ট দলকে নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

যাত্রা ও সার্কাসের নামে অশ্লীল নৃত্য, জুয়া ও হাউজির মতো আয়োজনের অভিযোগ তুলে এসব সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা দেওয়া এবং তৌহিদী জনতার সঙ্গে সরকারের কোনো সমন্বয় রয়েছে কি না? এমন প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, যাত্রা ও সার্কাসকে পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে দুটি বিষয় বিবেচনায় নিতে হচ্ছে। এর একটি হলো, এসব আয়োজনের সঙ্গে এক ধরনের অশ্লীলতা জড়িয়ে পড়েছে। অন্যদিকে, এর সঙ্গে জুয়া ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড যুক্ত হওয়ার ঝুঁকিও রয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের আইনে জুয়া নিষিদ্ধ। অনলাইনসহ কোথাও জুয়া খেললেও সেটি অবৈধ এবং অপরাধমূলক কর্মকাণ্ড। তাই যাত্রা ও সার্কাসের সঙ্গে এ ধরনের বিষয় যুক্ত হলে তরুণদের আরও বিপথে যাওয়ার আশঙ্কা থাকে।

তিনি বলেন, যাত্রা ও সার্কাসের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে সরকার একাধিক বৈঠক করেছে। এসব বৈঠকে তিনি নিজেও উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টদের স্পষ্টভাবে জানানো হয়েছে, সুস্থ ও শালীনভাবে যাত্রা-সার্কাস পরিচালনা করা গেলেই কেবল এসব আয়োজন চলবে। অশ্লীলতা ও অবৈধ কর্মকাণ্ড বাদ দিয়ে এসব আয়োজন করে লাভ করা সম্ভব কি না, সে বিষয়েও সংশ্লিষ্টদের কাছে জানতে চাওয়া হয়েছে। তারা জানিয়েছেন, এসব অনৈতিক কর্মকাণ্ড ছাড়াও যাত্রা-সার্কাস পরিচালনা করে লাভ করা সম্ভব।

জাহেদ উর রহমান আরও বলেন, এ বিষয়ে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশনা পাঠানো হয়েছে। কোনো যাত্রা বা সার্কাসের আয়োজনে নির্দেশনা লঙ্ঘন করে অশ্লীলতা, মাদক কিংবা জুয়ার মতো অবৈধ কর্মকাণ্ড পাওয়া গেলে সংশ্লিষ্ট দলকে ভবিষ্যতে আর বিবেচনা করা হবে না। প্রয়োজনে তাদের নিষিদ্ধ করা হবে।

তৌহিদী জনতার নামে বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের বিরুদ্ধে বাধা দেওয়ার প্রসঙ্গে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, প্রকৃত তৌহিদী জনতা এ ধরনের হাঙ্গামা বা বাধা সৃষ্টির কাজে জড়িত হতে পারে না। কারও কোনো বক্তব্য বা আপত্তি থাকতে পারে।

তবে যে-সব ক্ষেত্রে অন্যায় কিছু ঘটছে না এবং সরকারও যেগুলোকে অন্যায় মনে করছে না, সেসব আয়োজন বন্ধ করতে দেওয়া হবে না বলেও জানান তিনি।

তিনি বলেন, যাত্রা ও সার্কাস বাংলাদেশের সংস্কৃতির অংশ। তাই এসব আয়োজন চালু রাখতে সরকার নিশ্চিতভাবেই উদ্যোগ নেবে। যারা বিভিন্ন নাম ব্যবহার করে এসব আয়োজনে বাধা দিতে আসবে, সরকার তাদের প্রতিহত করবে।

সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার বিষয়ে তিনি বলেন, তৌহিদী জনতার পরিচয় ব্যবহার করে যারা বাধা দিচ্ছেন, তাদের সঙ্গেও সম্পৃক্ত হওয়ার এবং আলোচনা করার চেষ্টা করবে সরকার।

তবে সুস্থ ধারার যাত্রা ও সার্কাসের আয়োজন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ