1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
রৌমারীতে পুলিশের উপস্থিতিতে তেল নিয়ে কিলঘুষি ভিডিও করায় সাংবাদিককে হুমকি ঢাকাকে ‘ক্লিন ও গ্রিন সিটি’ করতে সরকারের ১২ পরিকল্পনা জাতীয় পরিচয়পত্র আবেদনের নিয়মে নতুন সংযোজন মৌলভীবাজারে আকস্মিক বন্যায় পানিবন্দি হাজারো মানুষ সংরক্ষিত নারী আসনের ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী, গেজেট বৃহস্পতিবার ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত তেলের দাম সম্ভাবনাময় রপ্তানি খাতকে পোশাক খাতের মত সুযোগ-সুবিধা দেবো: অর্থমন্ত্রী রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই : বিরোধী দলকে সেতুমন্ত্রী পাঁচ জেলায় বন্যার আশঙ্কা

শেষ হলো একাদশ জাতীয় সংসদের অধিবেশন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১ ৩:৩৭ pm

শেষ হলো সংসদের শীতকালীন অধিবেশন। এটি ছিল চলতি একাদশ জাতীয় সংসদের একাদশ অধিবেশন।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সংসদের অধিবেশন সমাপ্ত সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশ পড়ে শোনান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

এর আগে গত ১৮ জানুয়ারি বিকেল সাড়ে ৪টায় এ অধিবেশন শুরু হয়েছিল। সংবিধান অনুযায়ী বছরের প্রথম অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেন। পরে রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ধন্যবাদ প্রস্তাব আনা হয় এবং তা পাস হয়।

এই অধিবেশনের কার্যদিবস ছিল ১২টি। মোট ১৩৩ জন সংসদ সদস্য রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নেন। মোট ২৫ ঘণ্টা ২৫ মিনিট আলোচনা হয়। এ অধিবেশনে মোট ছয়টি আইন পাস করা হয়েছে।

প্রধানমন্ত্রীর উত্তর দানের জন্য মোট ৮৪টি প্রশ্ন পাওয়া যায়। এর মধ্যে তিনি ২৮টি প্রশ্নের উত্তর দিয়েছেন।

বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের জন্য ১ হাজার ৬৮৯টি প্রশ্ন পাওয়া যায়। এর মধ্যে ৮২০টি প্রশ্নের জবাব দিয়েছেন তারা।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ