1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

শুভেন্দুকে নিয়ে বিজেপির শীর্ষ নেতাদের রুদ্বদ্বার বৈঠক

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুন, ২০২১ ৬:২৭ pm

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার সঙ্গে পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা ও নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর রুদ্বদ্বার বৈঠক হয়েছে। মঙ্গলবার তাকে জরুরি তলব করে দিল্লিতে ডেকে নেয়ার পর তাকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। খবর হিন্দুস্তান টাইমস।

বিজেপি সূত্র দাবি করেছে, রাজ্যের সহিংসতা নিয়ে রাষ্ট্রপতিকে চিঠি দেওয়ার সময় হাজির থাকার জন্য তাকে তলব করা হয়েছে। পাশাপাশি দলীয় সংগঠনকে চাঙ্গা করার জন্য ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কথা হতে পারে অমিত–নড্ডা–শুভেন্দুর।

শুভেন্দু অধিকারী অবশ্য টুইট করে জানিয়েছেন, ‘‌রাজ্যের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। বাংলার জন্য তার আশীর্বাদ চেয়েছি। তিনি সবসময় বাংলার পাশে সর্বদা আছেন বলে আশ্বাস দিয়েছেন।’‌

বৈঠকে কী সিদ্ধান্ত হলো?

বৈঠকের পর শুভেন্দুর রণনীতি দেখেই বুঝতে হবে ঠিক কী কী সিদ্ধান্ত হয়েছে। কারণ বিজেপির কেন্দ্রীয় নেতারা এখন দিলীপ ঘোষকে বিশেষ আমল দিচ্ছে না। রাজ্যের সংগঠন এখন পড়তির দিকে। এই অবস্থায় হঠাৎ শুভেন্দুকে জরুরি তলব কেন?‌ তা নিয়ে রাজ্য নেতাদের মধ্যে তোলপাড় শুরু হয়েছে।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, সোমবার রাতেই রাজধানীতে পৌঁছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা। নির্বাচন পরবর্তী সহিংসতা, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি একাধিকবার সরব হয়েছেন। রাজ্যপালের সঙ্গেও জরুরি বৈঠক করেছেন। রাজ্যে এখন তিনিই গেরুয়া শিবিরে মুখ হয়ে উঠছেন। কিন্তু তাতে দলের একাংশের মধ্যে অসন্তোষ তৈরি হচ্ছে। নির্বাচনে ভাল ফল না হওয়ায় শুভেন্দুকে দায়ী করেছেন রাজ্য নেতৃত্বের একাংশ।

এমনকি দলের একাংশ শুভেন্দু অধিকারীর ওপর অসন্তুষ্ট। কারণ চুরি, প্রতারণার মামলায় ইতিমধ্যেই নাম জড়িয়েছে তার। যাকে রাজ্যের প্রধান বিরোধী মুখ হিসাবে তুলে ধরতে চাইছে গেরুয়া শিবির, তার গায়ে কালি থাকায় তুমুল জনপ্রিয় মুখ্যমন্ত্রীর বিপরীতে নিজের অবস্থান করাও শুভেন্দুর পক্ষে সম্ভব নয়।‌

এদিকে ত্রিপল চুরির ঘটনায় শুভেন্দু অধিকারীর জড়িত থাকার অভিযোগ উঠছে। গত কয়েকদিনে বিজেপি শিবিরে অস্বস্তি বাড়িয়েছে দুটি ফৌজদারি মামলা আর তার প্রেক্ষিতে উঠে আসা দুটি নাম—রাখাল বেরা ও চঞ্চল নন্দী। দু’‌জনেই শুভেন্দু ঘনিষ্ঠ বলে পুলিশ জানিয়েছে। এই পরিস্থিতিতে তাকে বিরোধী দলনেতা পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে বলে গুঞ্জন শুরু হয়েছে। তার কারণে দলের ভাবমূর্তি নষ্ট হতে পারে বলে কেন্দ্রীয় নেতাদের কাছে চিঠিও জমা পড়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ