1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

শরীফুল-মিরাজে ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১১ জুলাই, ২০২২ ১২:০১ am

গায়ানায় কার্টেল ওভারের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে চেপে ধরেছেন বাংলাদেশি বোলাররা। মিরাজ-শরিফুলদের দুর্দান্ত বোলিংয়ে ধুঁকছে স্বাগতিকরা।

পর পর ২ বলে দুই উইকেট নিয়ে হ্যাটট্রিক চান্স পেয়েছিলেন পেসার শরীফুল। ২১তম ওভারটি মেডেন ও দুই উইকেট শিকার করেছেন শরীফুল।

ওভারের ৪র্থ বলে ফেরান ব্রেন্ডন কিংকে (৩১ বলে ৮ রান)। শরীফুলের পরের বলে উইকেটকিপার নুরুল হাসান সোহানের গ্লাভসে ধরা পড়েন ৬৬ বলে ৩৩ রানে ব্যাট করা শামারাহ ব্রুকস।

ওভারের শেষ বল তথা হ্যাটট্রিক চান্সের ডেলিভারিটি পা বাড়িয়ে প্যাডে প্রতিহত করেন নতুন ব্যাটার রভম্যান পাওয়েল। হালকা আবেদন করেন ফিল্ডাররা। তবে আম্পায়ার তাতে সাড়া দেননি।

শরীফুলকে হতাশ করলেও মিরাজের ভেলকি থেকে বাঁচেননি এ ক্যারিবীয় ব্যাটার। ২৫.৩ ওভারে মিরাজের গুড লেন্থের বলটি টার্ন করে স্টাম্পে ঢোকে। পাওয়েল পরাস্ত হন। তার সামনের পায়ে লাগলে লেগ বিফরের আবেদন জানান মিরাজ। আম্পায়ার উইলসন আঙুল তুলে দেন। কিন্তু পাওয়েল রিভিউ নেন। তবে রক্ষা হয়নি তার। রিভিউতে দেখা যায় লেগ স্টাম্প উড়ে যেত পাওয়েলের।

১১ বলে ৯ রান করে সাজঘরে ফেরেন পাওয়েল।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৬ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৫ উইকেটে ৮৮ রান। ২২ বলে ১৮ রানে অপরাজিত অধিনায়ক নিকোলাস পুরান। তাকে সঙ্গ দিচ্ছেন রোমারিও শেফার্ড।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ