1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

লকডাউনের কারণে ট্রেন চলাচল-যাত্রাবিরতিতে কাটছাঁট

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুন, ২০২১ ২:৪২ pm

করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণ রোধে বিভিন্ন জেলায় দেওয়া কঠোর লকডাউনের পরিপ্রেক্ষিতে কিছু রুটে ট্রেন চলাচল বন্ধ এবং কিছু স্টেশনে যাত্রাবিরতি কাটছাঁট করা হয়েছে।

মঙ্গলবার রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. শরিফুল ইসলাম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

গাজীপুর, নারায়ণগঞ্জ, রাজবাড়ী ,গোপালগঞ্জ জেলা লকডাউনের আওতায় থাকায় আগামী ৩০ জুন মধ্যরাত পর্যন্ত গাজীপুর জেলার মধ্যে চলাচলরত তুরাগ এক্সপ্রেস ও কালিয়াকৈর কমিউটার ট্রেন বাতিল করা হয়েছে।

গাজীপুরের মধ্যে অবস্থিত সকল স্টপেজ লকডাউন থাকা পর্যন্ত আন্তঃনগর ট্রেনসমূহ থামবে না।

গোপালগঞ্জ-রাজশাহীর মধ্যে চলাচলকারী ‍‌টুঙ্গিপাড়া এক্সপ্রেস, খুলনা-রাজবাড়ীর মধ্যে চলাচলকারী নকশিকাঁথা এক্সপ্রেস ও রাজবাড়ী-ভাঙা-রাজবাড়ীর মধ্যে চলাচলকারী রাজবাড়ী এক্সপ্রেস বাতিল করা হয়েছে।

এছাড়া খুলনাগামী সকল যাত্রীবাহী ট্রেন যশোর পর্যন্ত চলাচল করবে।

করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে ঢাকার পার্শ্ববর্তী মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ জেলায় মঙ্গলবার সকাল ৬টা থেকে কঠোর লকডাউন শুরু হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ