1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রৌমারীতে পুলিশের অভিযানে জুয়ার আস্তানা ধ্বংস, পালাল সংঘবদ্ধ জুয়াড়ীরা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫ ৭:৫২ pm

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: রৌমারী থানা পুলিশের অভিযানে সংঘবদ্ধ জুয়া খেলার আস্তানা পণ্ড করে দেওয়া হয়েছে। আজ শনিবার (২০ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানার অফিসার ইনচার্জ মোঃ কাওসার আলীর নির্দেশনায় এবং এসআই তাজুল ইসলামের নেতৃত্বে জুয়াড়ীদের আটক করতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
গোপন সূত্রে জানা যায়, রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের আলগারচর রাবার ড্যাম্প এলাকায় দীর্ঘদিন ধরে আলগারচর, রাজীবপুরসহ বিভিন্ন অঞ্চল থেকে আগত কিছু অসাধু জুয়াড়ী সংঘবদ্ধভাবে রাত-দিন নিয়মিত জুয়ার আসর বসিয়ে লক্ষ লক্ষ টাকার অবৈধ জুয়া পরিচালনা করে আসছিল।
এমন সংবাদের ভিত্তিতে এসআই তাজুল ইসলাম প্রায় ১৫ সদস্যের একটি পুলিশ টিম নিয়ে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় পুলিশ চারদিক থেকে জুয়াড়ীদের ঘিরে ফেলার চেষ্টা করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ জুয়াড়ীরা দ্রুত দৌড়ে পালিয়ে যায়। এ কারণে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।
তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জুয়াড়ীদের ফেলে যাওয়া জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম জব্দ করে একত্রিত করে আগুন লাগিয়ে ধ্বংস করে দেয়।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, ওই এলাকায় দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে এই অবৈধ জুয়া কার্যক্রম চলছিল। প্রভাবশালী কিছু স্থানীয় নেতার সঙ্গে যোগসাজশ করে একটি চক্র নিয়মিতভাবে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল বলে অভিযোগ রয়েছে।
এলাকাবাসীরা জানান, জুয়াড়ীদের ভয়ে তারা দীর্ঘদিন ধরে মুখ খুলতে সাহস পাননি। জুয়াকে কেন্দ্র করে এলাকায় সামাজিক অবক্ষয়, পারিবারিক অশান্তি ও অপরাধপ্রবণতা বেড়ে গেলেও ভয়ের কারণে কেউ প্রতিবাদ করতে পারেননি।
এ বিষয়ে রৌমারী থানা অফিসার ইনচার্জ মোঃ কাওসার আলী জানান, জুয়া ও অন্যান্য অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলেও তিনি জানান।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ