1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রৌমারীতে কৃষির নতুন সম্ভাবনার দুয়ার খুলতে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ ২:৫৭ pm

মোস্তাফিজুর রহমান তারা, রৌমারী (কুড়িগ্রাম) : কৃষিকে আধুনিক, লাভজনক, জলবায়ু সহনশীল ও উদ্যোক্তাবান্ধব করতে কুড়িগ্রামের রৌমারীতে অনুষ্ঠিত হয়েছে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’।

বুধবার (১৯ আগস্ট) সকাল ১১টায় রৌমারী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা অডিটরিয়াম হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‘এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়। কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে টেকসই পরিবর্তন আনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো, উৎপাদনশীলতা বৃদ্ধি, পুষ্টি নিশ্চিতকরণ, কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরি এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় কৃষকদের সক্ষমতা বাড়ানো এ প্রকল্পের অন্যতম লক্ষ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুড়িগ্রামের উপপরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন পার্টনার প্রকল্পের রংপুর অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার অশোক কুমার রায় এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুড়িগ্রামের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. মেহেদী হাসান। এছাড়া উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহাবুবুর রহমান।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুবুল হাসান। এতে স্থানীয় কৃষক, এনজিওকর্মী, সাংবাদিক, চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সভায় বক্তারা বলেন, কৃষিকে শুধু খাদ্য উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ না রেখে উদ্যোক্তা তৈরির ক্ষেত্র হিসেবে গড়ে তুলতে হবে। কৃষকদের আধুনিক প্রযুক্তি ও দক্ষতার সঙ্গে যুক্ত করার পাশাপাশি কৃষিপণ্যের মূল্য সংযোজন ও বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি করতে হবে। এতে কর্মসংস্থান বাড়ার পাশাপাশি গ্রামীণ অর্থনীতিও আরও শক্তিশালী হবে।

কুড়িগ্রামের রৌমারীর মতো কৃষিনির্ভর এলাকায় আধুনিক ও টেকসই কৃষির বিকাশ বিশেষ গুরুত্বপূর্ণ। নদীভাঙন, বন্যা, চরাঞ্চলের প্রতিকূলতা ও জলবায়ু পরিবর্তনের নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে স্থানীয় কৃষকরা উৎপাদন চালিয়ে যাচ্ছেন। তাই স্থানীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রযুক্তিনির্ভর ও জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, কৃষক, কৃষি কর্মকর্তা, উদ্যোক্তা ও উন্নয়ন সহযোগীদের সমন্বিত উদ্যোগে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ রৌমারীর কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন এবং কৃষিভিত্তিক গ্রামীণ অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

মাসিক আর্কাইভ