1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রৌমারীতে অবৈধ ড্রেজারে খাল-বিল ও ফসলি জমি থেকে মাটি উত্তোলন, কৃষকের সর্বনাশ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫ ৩:৩৫ pm

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় অবৈধ ড্রেজার মেশিন ব্যবহার করে খাল-বিল ও ফসলি জমি থেকে নির্বিচারে মাটি উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে একদিকে যেমন পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট হচ্ছে, অন্যদিকে ক্ষতির মুখে পড়ছেন এলাকার কৃষকরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ৬টি ইউনিয়নের বিভিন্ন খাল, বিল ও আবাদি জমিতে রাতের আঁধারে শক্তিশালী ড্রেজার মেশিন বসিয়ে মাটি উত্তোলন করা হচ্ছে। এতে ফসলি জমির উর্বরতা নষ্ট হচ্ছে, জমিতে সৃষ্টি হচ্ছে বড় বড় গর্ত। ফলে ধান, সবজি ও অন্যান্য ফসল চাষে মারাত্মক ব্যাঘাত ঘটছে।

ভুক্তভোগী কৃষকরা জানান, বছরের পর বছর ধরে চাষাবাদ করা জমি এক রাতেই নষ্ট হয়ে যাচ্ছে। অনেক জমি পানিতে তলিয়ে যাচ্ছে, আবার কোথাও মাটি কেটে নেওয়ায় জমি চাষের অযোগ্য হয়ে পড়ছে। এতে কৃষকের আর্থিক ক্ষতির পরিমাণ দিন দিন বাড়ছে।

এলাকাবাসীর অভিযোগ, প্রভাবশালী একটি চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এই অবৈধ মাটি উত্তোলন চালিয়ে যাচ্ছে। একাধিকবার অভিযোগ জানানো হলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা। এব্যাপারে রফিকুল ইসলাম নামে এক কৃষক জানান, একটি অবৈধ ড্রেজার মালিক মোঃ নুরুন্নবী আমার ফসলী জমি কলমের চরে জিনজিরাম নদীর পাশে ড্রেজার বসিয়ে মাটি উত্তোলন করছে। তাকে বাধা দিলে সে কাউকে ভশ করেনা বলে সাফ জানিয়ে দেয়।

এ বিষয়ে সচেতন মহল বলছেন, অবৈধ ড্রেজার দিয়ে মাটি উত্তোলন শুধু কৃষি ক্ষতিই নয়, ভবিষ্যতে জলাবদ্ধতা, খাল ভরাট ও বন্যার ঝুঁকিও বাড়াবে। দ্রুত এসব অবৈধ ড্রেজার বন্ধ করে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

এব্যাপারে রৌমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলাউদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি, মোবাইল কোর্ট অব্যাহত রয়েছে সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ