1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রোহিঙ্গার বেশির ভাগই নারী ও কন্যাশিশু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১ ৭:৫৪ pm

বাংলাদেশকে নির্দেশনা না দিয়ে রোহিঙ্গাদের মিয়ানমারের রাখাইন রাজ্যে ফেরানোর কাজে আন্তর্জাতিক সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, গত চার বছরে গণহত্যার পরও মিয়ানমারে ব্যবসা ও বিনিয়োগ সাড়ে তিন থেকে ১৫ গুণ বেড়েছে। এটা সত্যিকার অর্থে হতাশাজনক।

সোমবার (০৯ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আন্তর্জাতিক নারী দিবসের এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।

এ কে আব্দুল মোমেন বলেন, রোহিঙ্গার বেশির ভাগই নারী ও কন্যাশিশু। তাদের রাখাইন রাজ্যে ফেরানোর জন্য আমাদের এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কর্তব্য রয়েছে।

রোহিঙ্গাদের কক্সবাজার থেকে ভাসানচরে সরিয়ে নেওয়ার বিরোধিতা করায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনা করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা কি কুতুপালংয়ে আছে নাকি ভাসানচরে আছে, সেটা অগুরুত্বপূর্ণ ও অপ্রাসঙ্গিক। প্রাসঙ্গিক হলো, তারা তাদের মাতৃভূমিতে ফেরত যাবে এবং সম্মানজনক জীবিকা ও ভবিষ্যৎ পাবে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ