1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
পাবনায় ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা ফুটবল খেলাকে কেন্দ্র করে মারধরের শিকার যুবকের মৃত্যু,থানায় মামলাা টিকে থাকতে উদ্ভাবনী ও টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণ জরুরি: প্রধানমন্ত্রী কাজের স্বীকৃতি পেলে আরও অনুপ্রাণিত হবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী ‘১০০ দিনে ৬০৫ খুন, ১৯৬ অপহরণ,’ সংসদে রুমিন ফারহানার ক্ষোভ বছরে ৩৫ লাখ টন খাদ্য অপচয় : সংসদে খাদ্যমন্ত্রী রোপা আমনের আবাদ ও উৎপাদন বৃদ্ধিতে নেত্রকোনায় কর্মশালা পুশইন ঠেকাতে ভারতকে ১৩ চিঠি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রাথমিকে ১ কোটির বেশি শিক্ষার্থী পাবে ইউনিফর্ম, জুতো ও পাটের ব্যাগ বিয়েতে বাড়ছে বয়সের ব্যবধান, ২৪ শতাংশের স্বামী ১০ বছরের বড়

রোপা আমনের আবাদ ও উৎপাদন বৃদ্ধিতে নেত্রকোনায় কর্মশালা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুন, ২০২৬ ৪:২৩ pm

নেত্রকোনা প্রতিনিধিঃ রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির মাধ্যমে খাদ্য নিরাপত্তা জোরদার এবং কৃষকদের উৎপাদন সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে নেত্রকোণায় এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ জুন) সকাল সাড়ে ১০টায় শুরু করা হয় জেলার খামারবাড়িস্থ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মেলন কক্ষে “কৃষিই সমৃদ্ধি” বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প (১ম সংশোধিত)-এর আওতায় “নেত্রকোনা জেলায় রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির কর্মপরিকল্পনা” শীর্ষক দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,কৃষিবিদ সালমা আক্তার অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) ময়মনসিংহ অঞ্চল,বিশেষ অতিথি ছিলেন,কৃষিবিদ মোস্তফা কামাল প্রকল্প পরিচালক ময়মনসিংহ অঞ্চল,কর্মশালায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. আমিরুল ইসলাম।
এসময় ময়মনসিংহ অঞ্চলের অন্যান্য অতিথিবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন,কৃষিবিদ সৈয়দা তানজীন উপ-প্রকল্প পরিচালক ময়মনসিংহ,কৃষিবিদ রাকিবুল হাসান অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) নেত্রকোনা,কৃষিবিদ মুকশেদুল হক অতিরিক্ত উপপরিচালক (পিপি) নেত্রকোনা,কৃষিবিদ ফারুক আহমেদ অতিরিক্ত উপপরিচালক (শস্য) নেত্রকোনা।
এছাড়াও এ কর্মশালায় অংশগ্রহণ করেন, জেলার ১০ উপজেলার উপজেলা কৃষি অফিসার,অতিরিক্ত কৃষি অফিসার,কৃষি সম্প্রসারণ অফিসার,উপসহকারী কৃষি কর্মকর্তাসহ সাংবাদিক বৃন্দ,এনজিও কর্মী এবং মাঠ পর্যায়ের কৃষকবৃন্দ।
কর্মশালায় বক্তারা বলেন,জলবায়ু পরিবর্তন ও কৃষিজমির ক্রমহ্রাসমান পরিস্থিতির মধ্যেও আধুনিক প্রযুক্তি,উন্নত জাতের বীজ এবং সময়োপযোগী কৃষি ব্যবস্থাপনার মাধ্যমে রোপা আমনের আবাদ ও উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব। এ লক্ষ্যে কৃষকদের মাঠপর্যায়ে প্রয়োজনীয় কারিগরি সহায়তা,প্রশিক্ষণ ও পরামর্শ প্রদানের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় রোপা আমন মৌসুমে আবাদ সম্প্রসারণ, উৎপাদনশীলতা বৃদ্ধি, কৃষকদের উদ্বুদ্ধকরণ এবং প্রকল্পের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আয়োজকরা জানান,কৃষি উৎপাদন বৃদ্ধি এবং ফসলের নিবিড়তা বাড়ানোর মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি ও দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই এ প্রকল্পের মূল লক্ষ্য। কর্মশালায় গৃহীত সুপারিশ বাস্তবায়নের মাধ্যমে জেলার কৃষি খাতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করা হয়।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ