
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী করোনা আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছেন তিনি।
গতকাল বুধবার করোনা টেস্ট করলে পজিটিভ রিপোর্ট আসে। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও তার ব্যক্তিগত চিকিৎসক ডা রফিকুল ইসলাম বলেন উন্নত চিকিৎসার জন্য তাঁকে আজ বৃহস্পতিবার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা তার শারীরিক অবস্থা ও চিকিৎসার সার্বক্ষনিক খোঁজ খবর নিচ্ছেন। তিনি আশু রোগ মুক্তির জন্য দলীয় নেতাকর্মী ও দেশবাসীর দোয়া চেয়েছেন।
ভিন্নবার্তা/এমএসআই