1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রামেকে করোনায় আরও ৮ জনের মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুন, ২০২১ ১২:৩৬ pm

প্রাণঘাতি করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরও আটজন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (০৮ জুন) সকাল ৯টা থেকে বুধবার (০৯ জুন) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে মারা যান তারা। এদের মধ্যে চারজন মারা গেছেন করোনায়।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে আটজন মারা গেছেন। এর মধ্যে তিনজন মারা গেছেন আইসিইউতে। এ ছাড়া ২৫ নম্বর ওয়ার্ডে দুজন, একজন করে ২২, ২৯ ও ৩৯ নম্বর ওয়ার্ডে মারা গেছেন।

এদের মধ্যে চারজন প্রাণঘাতি করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন। তাদের মধ্যে তিনজন রাজশাহী জেলার বাসিন্দা। অন্যজন চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। উপসর্গ নিয়ে যে চারজনের মৃত্যু হয়েছে তাদের তিনজন চাঁপাইনবাবগঞ্জ জেলার, অন্যজন রাজশাহী জেলার বাসিন্দা। স্বাস্থ্যবিধি মেনে তাদের মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।

উপপরিচালক আরও বলেন, মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ২৩২ শয্যার রামেক হাসপাতালের করোনা ইউনিটে রোগী ভর্তি ছিলেন ২৫৭ জন। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১২৫ জনের। যাদের অবস্থা বেশি খারাপ তাদের ভর্তিতে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

এদিকে গত ২৪ মে ১০ জন, ২৫ মে ৪ জন, ২৬ মে ৪ জন, ২৭ মে ৪ জন, ২৮ মে ৯ জন, ৩০ মে সর্বোচ্চ ১২ জন, ৩১ মে ৪ জন, ১ জুন ৭ জন, ২ জুন ৭ জন, ৩ জুন ৯ জন, ৪ জুন ১৬ জন, ৫ জুন ৮ জন, ৬ জুন ৬ জন, ৭ জুন ৭ জন, ৮ জুন ৮ জন রামেক হাসপাতালে মারা গেছেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ