1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রাজশাহীতে করোনায় আরো ২২ জনের মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১ ১০:৩৬ am

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জনের মৃত্যু হয়েছে। বুধবার (৩০ জুন) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৮টার মধ্যে তাঁরা মারা যান। এর আগে গত সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে সর্বোচ্চ ২৫ জন মারা যান।

গত ৩১ মে সকাল থেকে বৃহস্পতিবার (১ জুলাই) সকাল পর্যন্ত হাসপাতালে মোট ৩৭৪ জনের মৃত্যু হয়। এদের অর্ধেকের বেশি মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। বাকিরা করোনা পজিটিভ অবস্থায় মারা গেছেন।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, নতুন করে মারা যাওয়া ২২ জনের মধ্যে পাঁচজন করোনা পজিটিভ ছিলেন। ১৬ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। এছাড়া একজন করোনা নেগেটিভ হলেও অন্যান্য শারীরিক জটিলতায় করোনা ইউনিটে মারা গেছেন।

২২ জনের মধ্যে রাজশাহীর ১৪ জন, নওগাঁর পাঁচজন এবং চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও ঝিনাইদহের একজন করে রোগী ছিলেন। এদের মধ্যে রাজশাহীর তিনজন, নওগাঁর একজন ও ঝিনাইদহের একজন করোনা পজিটিভ ছিলেন। রাজশাহীর অন্য ১১ জন, নওগাঁর তিনজন এবং চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের একজন করে রোগী করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। নওগাঁর একজন করোনা নেগেটিভ ছিলেন।

হাসপাতাল পরিচালক শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৬ জন। বৃহস্পতিবার(১ জুলাই) সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন সর্বোচ্চ ৪৬২ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা এখন ৪০৫টি।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ