1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
বাংলাদেশ-ইইউ সম্পর্ক আরও কার্যকরে গুরুত্বারোপ পররাষ্ট্র উপদেষ্টার ৯ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কবার্তা রৌমারীতে পুলিশের উপস্থিতিতে তেল নিয়ে কিলঘুষি ভিডিও করায় সাংবাদিককে হুমকি ঢাকাকে ‘ক্লিন ও গ্রিন সিটি’ করতে সরকারের ১২ পরিকল্পনা জাতীয় পরিচয়পত্র আবেদনের নিয়মে নতুন সংযোজন মৌলভীবাজারে আকস্মিক বন্যায় পানিবন্দি হাজারো মানুষ সংরক্ষিত নারী আসনের ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী, গেজেট বৃহস্পতিবার ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত তেলের দাম সম্ভাবনাময় রপ্তানি খাতকে পোশাক খাতের মত সুযোগ-সুবিধা দেবো: অর্থমন্ত্রী

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৯৪

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫ ৬:৪৩ pm

জননিরাপত্তা বিধান ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ব্যাপক অভিযান পরিচালনা করেছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় মহানগরজুড়ে ৬৬৭টি টহল দল ও ৭১টি চেকপোস্ট পরিচালনা করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত ১৯৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজধানীর ৫০টি থানা এলাকায় দুই পালায় মোট ৬৬৭টি টহল দল দায়িত্ব পালন করেছে। এর মধ্যে রাতে ৩৪০টি এবং দিনে ৩২৭টি টহল টিম কাজ করে। এছাড়া জননিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৭১টি চেকপোস্ট বসানো হয়। 

ডিএমপির সাঁড়াশি অভিযানে গ্রেপ্তারদের মধ্যে রয়েছে ছয়জন ডাকাত, সাতজন সক্রিয় ছিনতাইকারী, একজন চাঁদাবাজ, ১০ জন চোর, ২৩ জন মাদক ব্যবসায়ী, ৪৩ জন পরোয়ানাভুক্ত আসামিসহ অন্যান্য অপরাধী।

তিনি আরও জানান, অভিযানে উদ্ধার করা হয়েছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, একটি মাইক্রোবাস, দুটি গাড়ি, ২৩টি প্রিন্টেড স্মার্ট কার্ড, ছয়টি মোবাইল ও ১৮টি পাসপোর্ট। এছাড়া মাদকের মধ্যে রয়েছে ২৬ কেজি ৬০০ গ্রাম গাঁজা, ৯০৫১ পিস ইয়াবা ও ছয় গ্রাম হেরোইন।

গত ২৪ ঘণ্টায় ডিএমপির বিভিন্ন থানায় ৫৮টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ