1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রংপুর বিভাগে আলু উৎপাদনের লক্ষ্যমাত্রার ৯৯ হাজার ৬”শ ৭৫ হেক্টর

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ মার্চ, ২০২১ ৯:৪৫ pm

আফরোজা সরকার,রংপুর : চলতি মৌসুমে রংপুর বিভাগের আট জেলায় ৯৯ হাজার ৬৭৫ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে লক্ষ্যমাত্রাকে ছারিয়ে অর্জিত লক্ষমাত্রা ১ লাক্ষ ৬হাজার হেক্টর জমিতে আলু চাষাবাদ করেছে কৃষকরা। এবার রংপুর অঞ্চলে আলু উৎপাদিত লক্ষ্যমাত্রার চেয়েও ১ হাজার ৩২৫ হেক্টর বেশি জমিতে আলু চাষ হয়েছে। এবং আলুর উৎপাদন লক্ষ্যমাত্রা ২২ লাখ ৬৩ হাজার ৮৯৭ মেট্রিক টন। যা গত বছর ছিল ২৩ লাখ ৩২ হাজার ৮৩১ মেট্রিক টন।

আলু চাষিরা জানান, এবারে আবহাওয়া অনুকূলে থাকায় আলু ফলন ভালো হয়েছে। গত বছরে আমরা আলুর ভালো দাম পেয়েছি । আর এরমধ্যে আলু তোলার কাজ শুরু হয়েছে। তবে এবারে আলুর দাম ভালো না। এতে কৃষকরা ক্ষতিগ্রস্থ হবো।

হারাগাছ উপজেলার এলাকার সমাপ্তি জানান, গত কয়েক বছরের তুলনায় এবার ফলন ভালো হয়েছে। আগাম কিছু আলু বিক্রি করে দামও ভালো পেয়েছি, বর্তমানে আলুর দাম না থাকায় ব্যাপক ক্ষতিগ্রস্থ হবে আমাদের। এরে মধ্যে বৃষ্টি হওয়া শুরু হয়েছে। আলুতে বৃষ্টি পরায় আলুতে পচন ধরেছে বলে জানান তিনি।

বদরগঞ্জ উপজেলার গোপিনাথপুর মৈায়াগাছ ঘোনাপাড়া এলাকার মোতালেব হোসেন জানান, আমি ১ একর জমিতে আলুর চাষ করেছি। ভালো ফলন হয়েছে কিন্তু আলুর দাম নেই। তাই এখন পর্যন্ত আলু বৃক্রি করি নাই।

রংপুর অঞ্চলে গ্রানোলা, লরা, মিউজিকা, ক্যারেজ, রোমানা ও ফাটা পাকরি চাষ করেছেন। এরমধ্যে সবচেয়ে বেশি আলু আবাদ হয়েছে রংপুরে এবং সবচেয়ে কম লালমনিরহাট জেলায়। আগামী মার্চ মাসের শেষের দিকে জমিতে আলু তোলা শেষ হবে বলে জানান কৃষি বিভাগ।

রংপুর কৃষি স¤প্রসারণ অধিদফতরের উদ্যান বিশেষজ্ঞ কৃষিবিদ খোন্দকার মেসবাহুল ইসলাম, চলতি মৌসুমে রংপুর কৃষি অঞ্চলের আট জেলার মধ্যে রংপুরে ৫২ হাজার ৬৬৫ হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। নীলফামারী ২১ হাজার ৭৩৫ হেক্টর, এছাড়া গাইবান্ধায় নয় হাজার ৩০, কুড়িগ্রামে ছয় হাজার ৪৪৫ ,পঞ্চগড় ১১ হাজার ৪”শ হেক্টর, দিনাজপুর ২১ হাজার ৬”শ হেক্টর, ঠকুরগায় ৯ হাজার ২”শ হেক্টর এবং লালমনিরহাটে চার হাজার ৮শ’ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। তিনি আরো জানান, কৃষকরা আলুর ফলন ভালো পেয়েছেন। এখন পর্যন্ত মোট উৎপাদনের ১৯ হাজার ৯৮৬ হেক্টর জমির আলু তোলা হয়েছে। ২৩ লাখ ৬৫ হাজার ৮৯৬ মেট্রিক টন উৎপাদন লক্ষ্যমাত্রার মধ্যে দুই লাখ ৩৮ হাজার ৯৪৮ মেট্রিক টন বাজারজাত হয়েছে। মাঠে রয়েছে প্রায় ২০ লাখ মেট্রিক টন। রংপুর অঞ্চলে আলু সংরক্ষণে ৬৭টি হিমাগার রয়েছে। এরমধ্যে ৪০টি হিমাগার রয়েছে রংপুরে এবং ১০টি নীলফামারী জেলার মধ্যে। বাকি তিন জেলায় ১৭টি হিমাগার রয়েছে।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ