
গত ২৬ জানুয়ারি ২০২৩ নিখিল ভারত হরিজন সেবক সংঘ, দিল্লি, ভারত এর সভাপতি ড. শঙ্কর কুমার সান্যাল বাংলাদেশের গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার গ্রামে রাত্রিযাপন করেন। ২৭ জানুয়ারি ২০২৩ জামালপুর ইউনিয়নে তিনি স¦প্ন মা’ দের বাড়ি বাড়ি তাদের জীবন মুক্তি উন্নয়ন চক্র স্বচক্ষে দেখেন ও তাদের সঙ্গে মাতৃত্বকালীন ভাতা ভিত্তিক ও পরিবর্তনের সামগ্রিক অগ্রগতি দেখে অকৃপণ প্রশংসা করেন। পরবর্তীতে ঢাকাস্থ র্ডপ হোমে আয়োজিত ড. আবদুল মান্নান চৌধুরি, উপাচার্য,ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর সভাপতিত্বে ‘গান্ধীজীর দরিদ্রতম ও দুর্বলতম মুখঃ স্বপ্ন প্যাকেজ মা’দেরই মুখ’ বিষয়ক আলোচনা সভায় মাননীয় সাংসদ উপাধ্যক্ষ ড. মো: আবদুস শহীদ, বিশিষ্ট অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংক’র সাবেক গভর্নর ড. আতিউর রহমান, বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিত্ব এবং সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। র্ডপ এর শুভেচ্ছাদূত ভারতের ইয়োগা কুইন মিস শে^ওতা ওয়ার্পে বোম্বে থেকে জুমে এ সভায় অংশগ্রহণ করেন। ২৮ জানুয়ারি ২০২৩ জাতীয় সংসদ ভবনে ‘ পার্লামেন্ট মেম্বারস ক্লাব’ এ কতিপয় মাননীয় সংসদ সদস্য’র সাথে বিশ^ মানবতার গান্ধীবাদী ড. সান্যাল’র স্বপ্ন প্যাকেজ আলোচনাসহ এক অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে র্ডপ প্রতিষ্ঠাতা এএইচএম নোমান সঙ্গে ছিলেন।
সামগ্রিক অবস্থার পরিপ্রেক্ষিতে দারিদ্র্য বিমোচনে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের কাছে আস্থার উঁচুতার অধিকারে মাতৃত্ব ও শিশু কেন্দ্রিক স্বপ্ন প্যাকেজ বিষয়ক প্রস্তাবনা ও সুপারিশ: ১.১মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক মাতৃত্বকালীন ভাতা প্রাপ্ত মা-শিশুদের তথ্য ভান্ডার তৈরী করা। ২.মা নির্বাচনে শর্ত ও গুণগতমান রক্ষা করার লক্ষ্যে মাতৃত্বকালীন ভাতার মায়ের সংখ্যা ৫-৬ লাখের মধ্যে সীমাবদ্ধ রাখা । ৩. ভাতার মেয়াদ ৪ বছর থেকে ৫ বছরে বৃদ্ধি করা; যাতে সরকারের তথ্য ভান্ডার ভিত্তিক সরাসরি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি বাধ্যতামূলক এবং যাতে স্কুলে যায় না বা ঝরে পড়া থাকবে না। ৪. একজন গার্মেন্টস শ্রমিকের ন্যূনতম মজুরিকে ভিত্তি ধরে ভাতার পরিমাণ বর্তমানে ৮ শত টাকা থেকে উন্নীত করে ৮ হাজার টাকা করা। ৫. এক কোটি মাকে ২০ বছর এক প্রজন্ম মেয়াদে অনুশীলনকৃত পাইলট স্বপ্ন প্যাকেজের আওতায় আনয়ন করা যাতে কেউ স্বাস্থ্য, শিক্ষা, ঘর, কর্মসংস্থান, সঞ্চয়সহ পরিবেশবিহীন থাকবে না। ভবিষ্যৎ প্রজন্মে গরীবির উৎস বন্ধ হয়ে যাবে। তবে প্রাকৃতিক দূর্যোগ ও দুর্বিপাকে এসকল লক্ষ্যিত স্বপ্ন মা’দের জন্য বিশেষ ‘সুরক্ষা তহবিল’ থাকতে হবে। ৬. ভাতা প্রাপ্ত এক মা’র জন্য ক. স্বাস্থ্য, পুষ্টি জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্ড খ. শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন কার্ড গ. পানি ও স্যানিটেশন (ওয়াশ) সহ বসত ঘর ঘ. জীবিকায়নে কর্মসংস্থান উপকরণ হস্তান্তর এবং ঙ. সঞ্চয়, পরিবেশ প্লাসসহ ন্যূনতম দুই লক্ষ টাকা স্বপ্ন প্যাকেজে ‘লোকসানহীন সর্বোত্তম বিনিয়োগ’ বরাদ্দ ধার্য করা। ৭. মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক সহযোগী সংস্থা র্ডপ’র সহযোগে ১০ উপজেলায় তথ্যভিত্তিক সফল মডেল পাইলট আকারে বাস্তবায়িত ‘স্বপ্ন প্যাকেজ’ কর্মসূচি সারাদেশে সম্প্রসারণ করা। 8. Infrastructure Investment Facilitation Company (IIFC) An enterprise of ERD, Ministry of Finance কর্তৃক মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে দাখিলকৃত, মাতৃত্ব ও শিশু কেন্দ্রিক স্বপ্ন প্যাকেজ কর্মসূচি এসডিজি ১ নং এজেন্ডা Ending Poverty’বাস্তবায়নের প্রস্তাব ২০২৩-২৪ বাজেটে অন্তর্ভূক্তি ও অনুমোদনের সুপারিশ করা হয়। ৯. ‘কোভিড ১৯ এর অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন’ শিরোনামে মাননীয় অর্থমন্ত্রী ২০২২-২৩ জাতীয় বাজেট বক্তৃতায় বিদ্যমান ‘মাতৃত্বকালীন ভাতা’ কে, ‘মা ও শিশু সহায়ক কর্মসূচি’ নামে পরিবর্তন করা হয়। বক্তৃতায় ‘দরিদ্র গর্ভবতী মাদের মাতৃগর্ভ থেকে শুরু করে শিশুর সর্বোত্তম বিনিয়োগ’ সহায়তা আখ্যায়িত করে বর্ণনা ও ঘোষণা করা হয়। কিন্তু এ নাম পরিবর্তনে ‘মাতৃত্বের’ গভীরতা অত্যধিক ক্ষুন্ন হয়েছে । তাই সরকারের দেয়া পূর্ব নাম ‘মাতৃত্বকালীন ভাতা’ পুন:স্থাপনের বা মাতৃত্ব ও শিশু ভাতা নামকরণের দাবী জানানো হয়। ১০. বাংলাদেশ সরকারের ‘সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন ২০২৩’ পেনশন স্কীম (১৮-৫০ বছর) আওতায় মাতৃত্বকালীন ভাতা প্রাপ্ত মা’দের অগ্রাধিকার ভিত্তিতে অন্তর্ভূক্ত করা। ১১. মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাচিবিক দায়িত্বে মাননীয় প্রধানমন্ত্রী’র কার্যালয়ের এসডিজি’র মুখ্য সমন্বয়কারীর সমন্বয়ে ‘জাতীয় দারিদ্র্য বিমোচন কর্তৃপক্ষ’ প্রতিষ্ঠা করা। প্রস্তাবসমূহ বিশিষ্ট জনদের আলোচনা সভায় ঘোষিত ও সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
বঙ্গবন্ধুর সোনার বাংলায়- সোনার মানুষ গড়া এগিয়ে নেয়ার প্রত্যয়ে ও মাননীয় প্রধানমন্ত্রী ‘‘যে মা পদ্মা সেতু করতে পারেন, সে মা স্বপ্ন মা’ও গড়তে পারেন’’ তাঁর দূরদর্শী দৃঢ়তায় স্বপ্ন প্যাকেজ সারাদেশে বাস্তবায়ন হবে এ আশাবাদ ব্যক্ত করছি। তাহলেই ১৪ মে ২০২৩ বিশ^ মা দিবসে বাংলাদেশের মা’দের বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে ভিত তৈরি হবে।
ভিন্নবার্তা/এমএসআই