1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নেত্রকোনায় নারী ,শান্তি ও নিরাপত্তা বিষয়ক স্টিয়ারিং কমিটির সভায়

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫ ৬:৪৫ pm

নেত্রকোনায় নারী ,শান্তি ও নিরাপত্তা বিষয়ক স্টিয়ারিং কমিটির সভায় সাম্প্রতিক ধর্ষণ সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্বারোপ করেছেন অংশগ্রহণকারীরা।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৩২৫ রেজুলেশন এর ভিত্তিতে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্ম পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে গঠিত বিএনপিএস এমএফটি হলরুমে আজ বুধবার নেত্রকোনা সদর উপজেলা স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ নারী প্রগতি সংঘ কতৃক বাস্তবায়নাধীন টেকসই শান্তিতে অবদান রাখতে বাংলাদেশী নারীদের ক্ষমতায়ন” শীর্ষক প্রকল্পের আওতায় জুন ২০২৪ সালে নেত্রকোনা সদর উপজেলার সরকারী কর্মকর্তা, আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নারী নেত্রী, শিক্ষক, সংস্কৃতি কর্মী, স্থানীয় সরকার ও যুব প্রতিনিধিদের নিয়ে উপজেলা ষ্টিয়ারিং কমিটি গঠন করা হয়।
আজকের সভায় পূর্বে গৃহীত কর্মপরিকল্পনা অনুযায়ি অগ্রগতি ও ভবিষ্য করনীয় বিষয়ে পরিকল্পনা গ্রহণ সহ জেন্ডার সমতা,উপজেলা পযার্য়ে নারী ও মেয়েদের উপর সংঘাত ও সহিংসতার প্রভাব এবং শান্তি বিনির্মাণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ নিয়ে বিশদভাবে আলোচনা অনুষ্ঠিত হয়।
এছাড়া স্থানীয় পর্যায়ে নারীর সমস্যা,নিরাপত্তাহীনতা ও প্রতিবন্ধকতা চিহ্নিতকরনের মাধ্যমে সমাধানের জন্য বিস্তারিত আলোচনা করা হয়।

স্টিয়ারিং কমিটির উক্ত সভা পরিচালনা করেন বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) নেত্রকোনা কেন্দ্রের উন্নয়ন কর্মকর্তা ও নেত্রকোনা স্টিয়ারিং কমিটির সমন্বয়কারী কল্পনা ঘোষ এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন কেন্দ্র ব্যবস্থাপক মৃনাল কান্তি চক্রবর্তী।
সভায় নারী শান্তি ও নিরাপত্তা নিশ্চিতকল্পে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নারী নির্যাতন প্রতিরোধ কমিটি পুন:গঠন সহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের স্ট্যান্ডিং কমিটি সমূহে নারী প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করা, নারী ও শিশু সহায়তা কেন্দ্র সক্রিয়করণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাহাজাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গাজী মোবারক হোসেন, চন্দ্রনাথ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন, সাংবাদিক ও জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সম্পাদক আলপনা বেগম, শিক্ষক শিউলি চক্রবর্তী সাবেক প্যানেল মেয়র শামীম আরা খানম, নারীনেত্রী মুক্তিযোদ্ধা ঊষা রানী রায় প্রমুখ।

সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলার সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক রফিকুল ইসলাম ও উপজেলা সমবায় কর্মকর্তা আনোয়ার হোসেন।

বক্তারা জাতীয় কর্মপরিকল্পনার আলোকে পরিকল্পনা গ্রহণ সহ সাম্প্রতিক সময়ে সংগঠিত শিশু ও নারী ধর্ষণ সহ সকল ধরনের নারী নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানানোর পাশাপাশি সামাজিক জাগরণ ঘটানোর জন্য আলোচনা করেন। সভা শেষে সকল সদস্য অংশগ্রহণমূলক আলাপ আলোচনার ভিত্তিতে স্থানীয় সমস্যার আলোকে একটি বাস্তবায়নযোগ্য কর্ম পরিকল্পনা তৈরি করেন। উল্লেখ থাকে যে, নারী শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে বিএনপিএস জাতীয় পর্যায়ে মুখ্য ভুমিকা পালন করছে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ